পাকিস্তানে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা নিয়ে ধস্তাধস্তি

bcv24 ডেস্ক    ০৭:১৮ পিএম, ২০১৯-০৬-১২    303


পাকিস্তানে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা নিয়ে ধস্তাধস্তি

পাকিস্তানে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে গত মঙ্গলবার। বাজেট অধিবেশন চলাকালে দেশটির জাতীয় সংসদে তুমুল হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করে সংসদেই স্লোগান দিয়েছে বিরোধী সংসদ সদস্যরা। 

ডন ও জিয়ো নিউজের খবরে বলা হয় গত মঙ্গলবার রাজস্ব ও অর্থনীতিবিষয়ক মন্ত্রী হাম্মাদ আযহারের বাজেট বক্তৃতার মাঝখানে বিরোধী সংসদ সদস্যরা উঠে ঘোষিত বাজেটের প্রতিবাদ জানান। বাজেট বক্তৃতার মধ্যভাগে বিরোধী সংসদ সদস্যরা স্পিকারের ডায়াসের সামনে আসনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষুদ্ধ সংসদ সদস্যরা এ সময় স্পিকারের সামনে বাজেটের কাগজপত্র ছুঁড়ে মারেন। বিরোধী নেতাদের নিবৃত করতে সরকারী দলের সদস্যরা এগিয়ে এলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে। মুসলিম লীগের (নওয়াজ) সংসদ সদস্য মুর্তাজা জাবেদ আব্বাস এবং তেহরিকে ইনসাফের শাহেদ খটকের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় ‘গো ইমরান গো’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা সংসদ। ‘গো নিয়াজি গো’সহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিরোধীদের।

উত্তেজিত বিরোধী সংসদ সদস্যরা একসময় প্রধানমন্ত্রী ইমরান খানের দিকেও তেড়ে গিয়ে স্লোগান দিতে থাকে।পাল্টাপাল্টি স্লোগান ও হট্টগোলের মধ্য দিয়েই বাজেট বক্তৃতা পেশ করেন রাজস্ব ও অর্থনীতিবিষয়ক মন্ত্রী হাম্মাদ আযহার। এর আগে গত সোমবারও সাবেক প্রেসিডেন্ট জারদারির গ্রেফতারের ঘটনায় পাকিস্তানের সংসদে তুমুল হট্টগোল হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আগে থেকেই কারাগারে আটক রয়েছেন। গত সোমবার সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গ্রেফতারের পরই গত মঙ্গলবার মুসলিম লীগের (নওয়াজ) শীর্ষ নেতা হামযাহ শরীফকে আটক করা হয়। শীর্ষ বিরোধী নেতাদের গ্রেফতারের পরও দেশে অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি না হওয়ায় বিষয়টিকে ইমরান খান আল্লাহর রহমত হিসেবে আখ্যায়িত করেন। তবে বিরোধী নেতাদের গ্রেফতারের বিষয়ে ইমরানের কড়া সমালোচনা করছেন দেশটির বিরোধী নেতারা। ইমরান খানকে অযোগ্য ও ভাড়াটিয়া প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন তারা। এমনকি মঙ্গলবারের ঘোষিত বাজেটও প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সব বিরোধী দল।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত