৭৫ বছর পর প্রেমিকযুগলের আবেগঘন পুনর্মিলন

bcv24 ডেস্ক    ০৭:১৮ পিএম, ২০১৯-০৬-১২    303


৭৫ বছর পর প্রেমিকযুগলের আবেগঘন পুনর্মিলন

তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ফ্রান্সের এক গ্রামে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একটি রেজিমেন্ট। যুদ্ধের দামামার মধ্যেই গ্রামের অষ্টাদশী এক কিশোরীর প্রেমে পড়েন তরুণ মার্কিন সেনা। চলে মন দেওয়া-নেওয়া। ভালোবাসার বাঁধনে জড়িয়ে যান ফরাসি কিশোরী জিন পিয়ারসন নি গানায়ি ও ২৪ বছর বয়সী মার্কিন সেনা কারা টোরি রবিন্স। দেখতে দেখতেই কেটে যায় দুমাস। কর্তব্যের ডাকে সাড়া দিতে হয় রবিন্সকে। প্রেয়সীকে ছেড়ে তাঁকে যেতে হয় ইস্টার্ন ফ্রন্টে। আর কখনো হয়তো দেখা হবে না দুজনের। 

রবিন্স যখন বিদায় নিচ্ছিলেন, কেমন লাগছিল জিনের? ‘সকালে রবিন্স যখন ট্রাকে করে চলে যাচ্ছিল, অনেক কেঁদেছি। প্রচণ্ড মন খারাপ লাগছিল। মনে মনে চাইছিলাম, যুদ্ধ শেষে ও আমেরিকা ফিরে না যাক,’ বলছিলেন জিন। সময়ের পরিক্রমায় যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যান রবিন্স। বিয়ে করে সংসারী হন। তবে বিয়ে করলেও প্রেয়সীকে ভোলেননি তিনি। প্রেয়সীর একটি ছবি নিজের কাছে সযত্নে রেখে দিয়েছিলেন। আর ওদিকে ফ্রান্সে জিন ইংরেজি ভাষা শেখা শুরু করেন। 

মনে আশা তাঁর, কোনো একদিন ফিরবেন রবিন্স। তখন যেন প্রিয় মানুষটির সঙ্গে মন খুলে কথা বলতে পারেন। ১৯৪৪ থেকে ২০১৯ সাল-মাঝে কেটে গেছে দীর্ঘ ৭৫ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর নরম্যান্ডি উপকূল জয়ের দিন ‘ডি-ডে’র ৭৫ বছরপূর্তি উদযাপিত হয়েছে কয়েক দিন আগে। ‘ডি-ডে’ উদযাপন উপলক্ষে প্রেয়সীর ছবি বুকে আগলে ধরে ফ্রান্সে এসেছিলেন রবিন্স। জিন এখনো বেঁচে আছেন কি না, জানেন না রবিন্স। তবুও তাঁর মনে আশা, যদি আরেকবার দেখা হয় জিনের সঙ্গে! ফ্রান্সের কয়েকজন সাংবাদিককে জিনের ছবি দেখিয়ে যুদ্ধের সময়কার সব কথা খুলে বলেন রবিন্স। সাংবাদিকরা খুঁজে বের করেন জিনের হদিস। হ্যাঁ, বেঁচে আছেন জিন! দুজনের দেখা করার ব্যবস্থা করা হয়। আবেগঘন এক আবহ তৈরি হয় দুজনের দেখা হওয়ার দিনটি ঘিরে। অবশেষে দেখা হয় দুজনের। আলিঙ্গন শেষে জিন রবিন্সকে বলেন, ‘কেমন আছো তুমি?’ ‘দেখতেই পাচ্ছো, আমার চোখে জল,’ জবাব দেন রবিন্স। প্রেয়সীর চোখে চোখ রেখে রবিন্স বলেন, ‘আমি সব সময় তোমাকে ভালোবেসে গেছি। আমার হৃদয় থেকে কখনো হারাওনি তুমি।’ জিন হাসতে হাসতে ফরাসি ভাষায় বললেন, ‘ও বলল যে আমাকে ভালোবাসে। এতটুকু বুঝতে পেরেছি।’ কিন্তু সেই যদি জিনের কাছে এলেন, আরো আগে কেন এলেন না রবিন্স? ‘বিয়ে করে ফেলার পর আপনার আর কিছুই করার থাকে না,’ জবাব দিলেন রবিন্স। জিনের স্বামী ও রবিন্সের স্ত্রী কেউই এখন বেঁচে নেই। একসঙ্গে কয়েক ঘণ্টা কাটানোর পর নরম্যান্ডিতে ‘ডি-ডে’র ৭৫তম বার্ষিকী উদযাপনে যোগ দিতে জিনের কাছ থেকে বিদায় নেন রবিন্স। আবার দেখা করার প্রতিশ্রুতি দিয়ে অশ্রুসজল চোখে রবিন্স বিদায়বেলা বলেন, ‘জিন, আই লাভ ইউ গার্ল।’


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত