সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৫:৫৭ এএম
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত। দেশটির ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরো (এনএবি) জারদারিকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। গত মঙ্গলবার জারদারিকে রিমান্ডে নেওয়ার ব্যাপারে এনএবির আবেদনের ভিত্তিতে ইসলামাবাদের অ্যাকাউন্ট্যাবিলিটি আদালতের বিচারক মোহাম্মদ আরশাদ মালিক এ সিদ্ধান্ত দেন। ২১ জুনের আগে আবারও তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, এনএবি আদালতের কাছে জারদারিকে ১৪ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে আদালত ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যদিও জারদারির আইনজীবী ফারুক এইচ নায়েক এর বিরোধিতা করেন। এনএবি আদালতের কাছে দাবি করে, ভুয়া ব্যাংক হিসাবের মাধ্যমে মানি লন্ডারিংসহ পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান জারদারির বিরুদ্ধে আটটি সুস্পষ্ট অভিযোগ আছে। এসব কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আদালতের বাইরে সাংবাদিকদের সাবেক এই প্রেসিডেন্ট জানান, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর গ্রেপ্তারের ব্যাপারে কিছু জানেন না। এসব স্বরাষ্ট্রমন্ত্রী করাচ্ছেন। জারদারি আদালতের কাছে চিকিৎসাসেবা ও ব্যক্তিগত সহকারী রাখাসহ বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য আবেদন করেছেন বলেও জানা যায়। এদিকে, সাবেক এই প্রেসিডেন্টকে আদালতে হাজির করার সময় সংশ্লিষ্ট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর অন্তত দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত