সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৫:৫৬ এএম
গজানন্দ ডুকরে তার পানিবাহী ট্যাংকারটি ভারতের একটি খরা কবলিত গ্রামে পার্ক করে রেখেছেন। স্থানীয়রা বালতি, কলসি ও কাসা-পিতলের পাত্রে পানি ভরতে ট্যাংকারের দিকে ছুটে আসছে। এদের অধিকাংশই শাড়ি পরা নারী। দীর্ঘ সময় ধরে ডুকরে ১২ হাজার লিটারের পানির ট্যাংকার থেকে তাদের পানি নিতে সহায়তা করছেন। এই ট্যাংকার ছোট জনপদের মানুষের পানির চাহিদা মিটাচ্ছে। এখানে কয়েক বছর ধরে চলা ভয়াবহ খরায় ট্যাংকারটি স্থানীয়দের দৈনন্দিন জীবনে প্রাণের সঞ্চার করছে।
৪১ বছর বয়সী ডুকরে বলেন, ‘আমরা ওভারটাইম করছি।’ তিনি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের শাহাপুরের কাছে হেমলেটস এ চার দফা পানি সরবরাহ করছেন। ওই এলাকায় সরকার পরিচালিত পানির ট্যাংকারবাহী গাড়িগুলোকে যে ৩৭ জন চালক পরিচালনা করেন তিনি তাদের অন্যতম। এলাকাটি ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে প্রায় ১শ’ কিলোমিটার দূরে অবস্থিত। খবর বার্তা সংস্থা এএফপি’র। পানি সংকটের সময় পানির ট্যাংকারবাহী গাড়িগুলো মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত সপ্তাহে সাত দিন পানি সরবরাহ করে। চলতি বছর এশিয়ার ভয়াবহ উষ্ণ মৌসুম প্রকট রূপ নিয়েছে। রাজস্থান রাজ্যে তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে।
ভারতের আবহাওয়া বিভাগ জানায়, দেশটির প্রায় অর্ধেক এলাকায় খরা চলছে। এই অঞ্চলগুলোতে ৫০ কোটিরও বেশি লোক বাস করে। মৌসুম পূর্ব অপ্রতুল বৃষ্টিপাতের কারণে এমনটা হয়েছে। শাকার পাড়া গ্রামে কুয়ার পানির স্তর বিপজ্জনকভাবে নেমে গেছে। স্থানীয় বাসিন্দা প্রমিলা শেওয়ালে বলেন, ‘গত মাসে পানির তীব্র সংকট ছিল।’ তিনি পানির পাত্র মাথায় করে বাড়ি ফিরছেন।
২৫ বছর বয়সী এই নারী বলেন, ‘এই পানিবাহী ট্যাংকারগুলো না থাকলে আমাদের কুয়ার উপরেই নির্ভর করতে হতো। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হতো।’ গ্রামের ৯৮টি পরিবারের সদস্যরা কৃষি কাজ করে জীবন চালান। এরা মূলত ধান ও শাকসবজি আবাদ করে। এগুলো তারা আশপাশের শহরগুলোতে বিক্রি করে। খরার সময় কৃষিকাজ বা গবাদী পশুর জন্য পানির সংকট দেখা দেয়। কৃষক নরেশ রেরা (৩২) বলেন, ‘প্রতি বছরই খরা ভয়াবহ রূপ নিচ্ছে। আমি প্রার্থনা করছি, এ বছর যেন পর্যাপ্ত পানি পাওয়া যায়।’ ডুকরে বর্ষা মৌসুমের আগ পর্যন্ত মহারাষ্ট্রে পূর্ণ উদ্যোমে পানি সরবরাহ করবেন। এটা সম্ভবত চলতি মাসের শেষ নাগাদ পর্যন্ত চলবে। প্রতি রাতে তিনি ও তার সহকর্মীরা গাড়িতেই ঘুমান। ট্যাংকারগুলো নদীর পাশে সারিবদ্ধভাবে রাখা হয়। তারা ভোর তিনটায় ঘুম থেকে উঠে নিকটস্থ বাঁধ দেয়া নদী থেকে ট্যাংকারগুলো পানিতে পূর্ণ করেন।
ট্যাংকারের পানি শেষ হয়ে গেলে তারা আবার নদী থেকে পানি পূর্ণ করে নিয়ে আসেন। প্রায়ই ডুকরে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এই কঠোর পরিশ্রম করেন। তিনি আরো বলেন, ‘এটা অত্যন্ত কঠিন কাজ। তবে মানুষের উপকার হচ্ছে এটা ভেবে আমার খুব ভাল লাগে।’
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত