সরকারি সার কারখানাগুলোর জরাজীর্ণ যন্ত্রপাতিতে বাড়ছে গ্যাসের অপচয়

bcv24 ডেস্ক    ০৭:৩৩ পিএম, ২০১৯-০৬-১২    215

সরকারি সার কারখানাগুলোর জরাজীর্ণ যন্ত্রপাতিতে বাড়ছে গ্যাসের অপচয়

সরকারি সার কারখানাগুলোর জরাজীর্ণ যন্ত্রপাতির কারণে সার উৎপাদনে বাড়তি গ্যাস ব্যবহার করতে হচ্ছে। গত দুই বছরে ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড ও পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড সার উৎপাদন করেছে ৩ লাখ ১২ হাজার টন। কারখানা দুটি সাড়ে ১৯ হাজার এমএমসিএফ গ্যাস ব্যবহার করে ওই পরিমাণ সার উৎপাদন করেছে কারখানা দুটি। অথচ পরিমাণ গ্যাস দিয়ে ৯ লাখ ২৪ হাজার টন সার উৎপাদন করা সম্ভব। ওই হিসেবে সার কারখানা দুটিতে ব্যবহৃত গ্যাসের দুই-তৃতীয়াংশই অপচয় হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, দেশে ইউরিয়া সারের বার্ষিক চাহিদা গড়ে ২৩-২৫ লাখ টনের মধ্যে থাকলেও উৎপাদন হচ্ছে ১০ লাখ টনের নিচে। বিসিআইসির অধীন সার কারখানাগুলো চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। ফলে চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হচ্ছে। তবে ইউরিয়া সার দেশে উৎপাদনের মাধ্যমে ব্যবহার করা গেলে খরচ কমানো সম্ভব। আর বিদেশে থেকে প্রতি টন সার আমদানিতে ১৮০-৩০০ ডলার খরচ হলেও দেশে উৎপাদনে খরচ হবে মাত্র ১০০ ডলার। সেক্ষেত্রে দেশের গ্যাস সম্পদের পরিপূর্ণ ব্যবহার করতে হবে। চলমান কারখানাগুলোয় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে হবে। তাছাড়া ওসব কারখানা সংস্কার করে সক্ষমতা বাড়ানো জরুরি।

সূত্র জানায়, ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড ও পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডে বর্তমানে দৈনিক ৬৪ দশমিক ৭ এমএমসিএফ বা বার্ষিক ১৯ হাজার ৪১০ এমএমসিএফ গ্যাস ব্যবহার করা হচ্ছে। যা দিয়ে দৈনিক মাত্র ১ হাজার ৫০ টন বা বার্ষিক ৩ লাখ ১৫ হাজার টন সার উৎপাদন হচ্ছে। অথচ একটি আধুনিক ও উন্নত প্রযুক্তির সার কারখানায় একই পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে দৈনিক ২ হাজার ৮০০ টন বা বার্ষিক ৯ লাখ ২৪ হাজার টন সার উৎপাদন করা সম্ভব। অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের মাত্র ৩৪ শতাংশ দক্ষভাবে ব্যবহার করছে কারখানা দুটি। বাকি প্রায় ৬৬ শতাংশই অপচয় হচ্ছে।

সূত্র আরো জানায়, দেশের সার কারখানাগুলোর সক্ষমতার পরিপূর্ণ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। দেশের দ্বিতীয় ইউরিয়া সার কারখানা ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের (ইউএফসিএল) বার্ষিক উৎপাদনক্ষমতা ৪ লাখ ৭০ হাজার টন। কারখানাটি শীতলক্ষ্যা নদীর তীরে ১৯৭০ সালে নরসিংদী জেলার ঘোড়াশালের পলাশে স্থাপিত হয়। ৪ লাখ ৭০ হাজার টন সক্ষমতার বিপরীতে উৎপাদন হচ্ছে গড়ে ২ লাখ টনের কাছাকাছি। আর পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড কারখানাটি চায়না-বাংলাদেশের যৌথ উদ্যোগে ১৯৮৫ সালে শীতলক্ষ্যা নদীর তীরে নরসিংদী জেলার পলাশে স্থাপিত হয়। ওই ফ্যাক্টরির বার্ষিক উৎপাদনক্ষমতা ৯৫ হাজার টন। ফলে দুটি কারখানার সক্ষমতা বছরে প্রায় ৫ লাখ ৬৫ হাজার টন হলেও উৎপাদন হচ্ছে ৩ লাখ টনের কিছু বেশি।

এদিকে এ বিষয়ে শিল্প সচিব মো. আবদুল হালিম এবং ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের প্রকল্প পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) মো. রাজিউর রহমান মল্লিক কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি একই বিষয়ে কথা বলতে রাজি হননি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সচিব মো. আসাদুর রহমানও।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত