বিএসএমএমইউ’তে খালেদা জিয়ার দাঁতের চিকিৎসা

bcv24 ডেস্ক    ০৭:৫৮ পিএম, ২০১৯-০৬-১২    257

বিএসএমএমইউ’তে খালেদা জিয়ার দাঁতের চিকিৎসা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি খালেদা জিয়াকে মুখের ঘায়ের জন্য ডেন্টাল ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে। গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু মেডিকেলের কেবিন ব্লকের ৬২১ নম্বর কেবিনে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদাকে গতকাল বুধবার দুপুরে একটি মাইক্রোবাসে করে হাসপাতালের ‘এ’ ব্লকে নেওয়া হয়। পরে হুইল চেয়ারে বসিয়ে তাকে নিয়ে যাওয়া হয় চতুর্থ তলায় ডেন্টাল ইউনিটে। ঘণ্টাখানেক পর কড়া নিরাপত্তার মধ্যে আবার তাকে কেবিনে ফিরিয়ে নেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক। 

তিনি বলেন, তার (খালেদা জিয়া) একটি দাঁত ভেঙে ধারালো হয়ে গিয়েছিলো। এই ভাঙা দাঁতের জন্য আঘাত লেগে লেগে তার জিহ্বায় একটা ঘা এর মতো হয়েছিল। এসব কারণে কয়েকদিন ধরে তার মুখে ব্যথা অনুভব করছিলেন। সেটা ঠিক করতে তাকে বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড অ্যান্ডোডনটিকস বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে মেশিন দিয়ে দাঁতটি মসৃণ করে দেওয়া হয়েছে। খালেদা জিয়া যেখানে ভর্তি আছেন সেই কেবিন ব্লকে দাঁত পরীক্ষার মেশিন আনা সম্ভব হয়নি বিধায় তাকে গাড়িতে করে ডেন্টাল অনুষদে নেওয়া হয় বলেও জানান পরিচালক ডা. এ কে মাহবুবুল হক। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। ডায়াবেটিস আগের চেয়ে নিয়ন্ত্রণে আছে, নিয়মিত ইনসুলিন দেওয়া হচ্ছে। ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার মুখে প্রচণ্ড ব্যথা, হাত নাড়াতে পারেন না’ বলে তার ব্যক্তিগত চিকিৎসকদের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে বিএসএমএমইউ পরিচালক বলেন, তারা আমার সঙ্গে কোনোরূপ যোগযোগ না করে কিংবা বিএসএমএমইউ কর্তৃপক্ষের কথা না বলেই এমন মনগড়া বক্তব্য দিচ্ছেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১টা ৫ মিনিটে খালেদা জিয়াকে কেবিন ব্লক থেকে গাড়িতে করে ডেন্টাল অনুষদের কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড অ্যান্ডোডনটিকস বিভাগে নেওয়া হয়। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে দুপুর ২টার দিকে একটি মাইক্রোবাসে করে পুনরায় কেবিনে নিয়ে যাওয়া হয়। গত ২৫ মার্চ খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তিনি আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। সেখানে ভর্তির পর গত ২৮ মার্চ খালেদা জিয়ার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ডা. জিলন মিঞার নেতৃত্বে বোর্ডে রয়েছেন ডা. সৈয়দ আতিকুল হক, ডা. তানজিমা পারভিন, ডা. বদরুন্নেসা আহমেদ ও ডা. চৌধুরী ইকবাল মাহামুদ। 

এ ছাড়া ডা. শামিম আহমেদ এবং ডা. মামুন মেডিকেল বোর্ডকে সহযোগিতা করছেন। ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক রোজার ঈদের সপ্তাহ খানেক আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মুখে জিহ্বায় ঘা হওয়ায় খালেদা জিয়ার খেতে সমস্যা হচ্ছিল। তবে তা অনেকটাই সেরে গেছে। মাহবুবুল হক সেদিন বলেছিলেন, মুখের ওই ঘা মারাত্মক কিছু না। অনেকেরই তা হয়। অনেক সময় ছত্রাকের সংক্রমণে ঘা হয়। আবার দাঁতের কারণেও তা হতে পারে। প্রয়োজনে বিষয়টি তারা পরীক্ষা করে দেখবেন। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে রাখা হয়েছিল পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পরিত্যক্ত কারাগারে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। 

এ রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সেখানে থাকার সময় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় খালেদা জিয়াকে। বিএসএমএমইউতে স্থানান্তরের আগে বিএনপি চেয়ারপারসন কারাগারেই বন্দি ছিলেন। চিকিৎসার জন্য তাকে গত ১ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সরকারের তরফ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, সুস্থ হলে খালেদাকে আর পুরনো কারাগারে ফেরানো হবে না। তার জন্য কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রস্তুত রাখা হয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত