শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৮ এএম
মার্কো ভেরাত্তির শেষ মুহূর্তের গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বসনিয়া হার্জেগোভেনিয়ার বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বে ২-১ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে ইতালি। দিনের অপর ম্যাচ বড় জয় পেয়েছে জার্মানী ও ফ্রান্স। তুরিনে ৩২ মিনিটে এডিন জেকোর গোলে এগিয়ে গিয়েছিল বসনিয়া। কিন্তু লোরেনজো ইনসিগনে বিরতির ঠিক পরপরই ম্যাচে সমতা ফেরানোর পর ৮৬ মিনিটে ভেরাত্তির কার্লিং শটে ইতালির জয় নিশ্চিত হয়। এই জয়ে চার ম্যাচে শতভাগ জয় নিয়ে গ্রুপ-জে’র শীর্ষ দল হিসেবে এখনো নিজেদেরকে শক্তিশালী অবস্থানে রেখেছে রবার্তো মানচিনির দল।
ম্যাচ শেষে মানচিনি বলেছেন, ‘ম্যাচটা যে কঠিন হবে তা অনুমেয় ছিল। কিন্তু আমরা নিজেদের শক্তিমত্তার প্রমান দিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছি। গুরুত্বপূর্ণ হচ্ছে এখনো আমরা গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছি।’ গত সপ্তাহে তুরষ্কের কাছে হতাশাজনক পরাজয়ে পর জয়ে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার রাতে ছোট দল এ্যান্ডোরার বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশ্যমের দল। চার ম্যাচে তিনটিতে জয় নিয়ে তুরষ্কের থেকে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ-এইচ’র শীর্ষস্থানটা অবশ্য এখনো ফ্রান্সের দখলেই আছে। ফ্রেঞ্চ কোচ দেশ্যম বলেছেন, ‘আমরা দারুনভাবে লড়াইয়ে ফিরে এসেছি। তুরষ্কের বিপক্ষে শনিবারের ম্যাচটিতে আমরা নিজেদের স্বাভাবিক ম্যাচ খেলতে পারিনি। তবে আজকের (মঙ্গলবার) ম্যাচটা সহজ ছিল। যদিও ম্যাচের গভীরতা আগের মত ছিলনা, তবে আমরা সত্যিকার অর্থেই ভাল খেলেছি।’
শনিবার তুরষ্কের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচটি থেকে মাত্র চারজনকে মূল একাদশে রেখেছিলেন দেশ্যম। মঙ্গলবার রাতে ফ্রান্সের হয়ে মূল একাদশে প্রথমবারের মত খেলতে নেমেছিলেন কার্ট জুমা, ক্লেমেন্ট লেঙ্গেল্ট ও লিও ডুবোয়িস। ম্যাচের ১১ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সকে এগিয়ে দেন। প্রথমার্ধে উইসাম বেন ইয়েডার ও ফ্লোরিয়ান থুভিনের গোলের ৩-০ গোলের লিড পায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬০ মিনিটে জুমা স্বাগতিকদের হয়ে চতুর্থ গোলটি করেন। গ্রুপের অপর ম্যাচে আইসল্যান্ড ২-১ গোলে তুরষ্ককে পরাজিত করায় গ্রুপ-এইচ’র শীর্ষ দল হিসেবে ফ্রান্স টেবিলের উপরে উঠে আসে।
ইউরো বাছাইপর্বে মঙ্গলবার রাতে সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে জার্মানী। মেইঞ্জের ঘরের মাঠে এস্তোনিয়াকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সার্জি গ্যানাব্রি ও মার্কো রেয়াস দুটি করে গোল করেছেন। বাকি গোলগুলো এসেছে লিও গোয়েতজা, ইকে গুনডোগান, টিমো ওয়ার্না ও লেরয় সানের কাছ থেকে। তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে গ্রæপ-সি’র দ্বিতীয় দল হিসেবে টিকে রয়েছে জার্মানী। এক ম্যাচ বেশী খেলে পূর্ণ ১২ পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষে রয়েছে নর্দান আয়ারল্যান্ড। বেলারুসের বিপক্ষে মঙ্গলবার উজ্জীবিত নর্দান আয়ারল্যান্ড ১-০ গোলের জয় পেয়েছে।
ব্রাসেলসে স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করেছে বেলজিয়াম। এডেন হ্যাজার্ডের ক্রস থেকে রোমেলু লুকাকুর নিখুঁত হেড বিরতির ঠিক আগে বেলজিয়ামকে এগিয়ে দেয়। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুন করেন লুকাকু। স্টপেজ টাইমে কেভিন ডি ব্রুইনের গোলের বেলজিয়ামের জয় নিশ্চিত হয়।
গ্রুপ-এইচ’র আরেক ম্যাচে রাশিয়া ১-০ গোলে সাইপ্রাসকে পরাজিত করেছে। আগের ম্যাচে সান মারিনোকে ৯-০ গোলে বিধ্বস্ত করা রাশিয়া মঙ্গলবার ঘরের মাঠে আলেকসেই ইয়োনোভের একমাত্র গোলে সাইপ্রাসকে পরাজিত করেছে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত