উইন্ডিজের বিরুদ্ধে ‘আগুনে’ লড়াইয়ে প্রস্তুত ইংল্যান্ডের উড

bcv24 ডেস্ক    ০৮:৩২ পিএম, ২০১৯-০৬-১২    286


উইন্ডিজের বিরুদ্ধে ‘আগুনে’ লড়াইয়ে প্রস্তুত ইংল্যান্ডের উড

ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত পেস আক্রমণ মোকাবেলায় তার দল প্রস্তুত বলে জানিয়েছেন ইংল্যান্ড পেসার মার্ক উড। তিনি বলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার দল ‘আগুন দিয়েই আগুনের বিরুদ্ধে লড়াই’ করবে। আগামি শুক্রবার মুখোমুখি হবে সেরা পেস আত্রমনের দল দুটি। উভয় দলই আগ্রাসী বোলিয়ে অভ্যস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই ম্যাচটিতে লড়াই হবে পেস আক্রমণের। ভরপুর থাকবে বাউন্সি লড়াইয়ে। ট্রেন্ট ব্রিজে ওশানে থমাস, আন্দ্রে রাসেল ও শেল্ডন কট্রেলের বাউন্সি বোলিং দিয়ে টুর্নামেন্টে এ পর্যন্ত সর্ব নিম্ন ১০৫ রানেই পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর বাংলাদেশের বিপক্ষে ম্যাচে উড ও বার্বাডোজে জন্ম নেয়া পেসার জোফরা আর্চারের ঘন্টায় ৯৫ মাইল গতিবেগে বলে সহজ জয় পায় ইংল্যান্ড।

উড বলেন, ‘সুস্পষ্ট ম্যাচ পরিকল্পনা নিয়েই এই বিশ্বকাপে খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। আর সেটি হচ্ছে বিপুল পরিমানের উপাদান। সাম্প্রতিক উইন্ডিজ সফরে আমরা সে পরীক্ষার স্বাদ পেয়েছি। তবে ড্যারেন ব্রাভো ও হেটমেয়ারের শর্ট বলে আউট হওয়ার কথা আমার মনে আছে। সুতরাং এটি এই কারণেই ভাল দিক যে আমরা আগুন দিয়ে আগুনের মোকাবেলা করব। ’

ইংলিশ পেসার বলেন,‘ এটি অনেকটা আঘাতের পর আঘাত করার মত।দুই প্রান্ত থেকেই যখন পেস আক্রমণ রচিত হয়, তখন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা দম নেয়ার ফুরসত পায়না এবং এ ধারা আমরা অব্যাহত রাখতে পারলে খুব ভালই হবে। যখন সত্যিকারের পেস বোলিং প্রদর্শিত হয় তখন পুরো প্রেক্ষাপটই এলোমেলো করে ফেলে, ম্যাচের চেহারা পাল্টে দেয়।’

সপ্তাহের শেষ ভাগে আর্চার নিজেকে ইংল্যান্ডের দ্রুততম বোলার দাবী করেছিলেন। পরে যখন তাকে বলা হয় যে এই টুর্নামেন্টে উড তার চেয়ে দ্রুত ৯৫.৬ মাইল বেগে বল করেছেন, তখন তিনি বিস্ময় প্রকাশ করেন।

পুরো টুর্নামেন্টেই এভাবে মুখোমুখি লড়াই চলবে এবং ডানহাম পেসার পিছিয়ে পড়লেও কিছু মনে করবন না। উড বলেন,‘ আমাদের মধ্যে এটি খুবই ভাল একটি প্রতিদ্বন্দ্বিতা। তবে অবশ্যই বন্ধুত্বপূর্ণ। এই মুহূর্তে আমরা দুই জনই ৯৪ থেকে ৯৫ মাইল গতিবেগে বোলিং করি। তালিকার শীর্ষে দুই বোলারই ইংল্যান্ডের হওয়াটা আমাদের জন্য ভাল দিক।

এর দ্বারা আমরা নিজেদের এগিয়ে রাখতে পারি। আপনারা সেরা হবার জন্য একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যতটুকু সম্ভব দ্রুত বল করছেন। তবে এটি পরিহাসের কিছু না। বরং আপনারা একে অপরকে সহায়তা করছেন। আমি চেস্টা করছি জোফরার চেয়ে অন্তত ০.১ মাইল বেশী জোরে বল করতে। আর জোফরাও আমার চেয়ে একই রকম বেশী গতিতে বল করার চেস্টা করছে।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত