শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৭ এএম
বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ততে ইতোমধ্যে ইংল্যান্ডের চলমান বিশ্বকাপ বিশ্বরেকর্ড গড়েছে। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আগের ১১টি বিশ্বকাপে এত ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়নি। ১৯৯২ ও ২০০৩ সালের বিশ্বকাপে ২টি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো। তাই এবারের বিশ্বকাপে বৃষ্টি হয়ে পড়েছে আলোচনার কেন্দ্র বিন্দুতে। মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ শেষ হবার পর থেকে এই আলোচনা অনেক বেশি। কারণ এই ম্যাচ পরিত্যক্তের ফলে বিশ্বরেকর্ড গড়েছে স্বাগতিক ইংল্যান্ড। এখন পর্যন্ত মাত্র ১৬টি ম্যাচ শেষ হয়েছে। এখনো এবারের আসরের ৩২টি ম্যাচ রয়েছে।
বর্তমানে ইংল্যান্ডে যে আবহাওয়া, তাতে আরও অনেক ম্যাচ পরিত্যক্ত হবার প্রবল সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপ শুরুর আগ থেকেই বৃষ্টির আধিপত্য ছিলো। বৃষ্টির কারনেই পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতিমূলক খেলতে পারেনি বাংলাদেশ। প্রস্তুতিমূলক ম্যাচ পরিত্যক্ত হওয়াতে কোন ক্ষতি হয়নি দলগুলোর। কিন্তু মূল পর্বের ম্যাচগুলোতে পরিত্যক্ত হওয়াতে সমস্যার সংকেত পাচ্ছে দলগুলো। যেমন, শ্রীলংকার বিপক্ষে নিশ্চিত জয়ের ছক কষেছিলো বাংলাদেশ। সেখানে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়াতে নিশ্চিত জয় বঞ্চিত হয় টাইগাররা। ফলে ১টি পয়েন্ট হারাতে হয় মাশরাফিবাহিনীকে।
বৃষ্টির কারণে খেলা না হলে, পয়েন্ট সমান হলে, ম্যাচ টাই হলে বা রিজার্ভ’ডে নিয়ে এবারে বিশ্বকাপে আইসিসি কি কি নিয়ম রেখেছে সেদিকে আরও একবার লক্ষ্য করা যাক।
১. লিগ পর্বের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে, অংশ নেয়া দু’দল পয়েন্ট ভাগাভাগি করছে। একটি করে পয়েন্ট পাচ্ছে দু’দল। কারণ লিগ পর্বের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয়নি।
২. বিশ্বকাপের লিগ পর্বে কোন ম্যাচ টাই হলেও অংশ নেয়া দু’দল পয়েন্ট ভাগাভাগি করবে। এখানে কোন সুপার ওভার নেই।
৩. লিগ পর্বে না থাকলেও সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচে সুপার ওভার থাকছে। ম্যাচ টাই হলেই সুপার ওভারে গড়াবে ম্যাচ।
৪. লিগ পর্ব শেষে পয়েন্ট সমান হলে, সেমিফাইনালে উঠতে ওই দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয় পেয়েছে কোন দল, সেটি দেখা হবে। জয়ও সমান হলে নেট রান রেটের এগিয়ে থাকা দল পরবর্তী রাউন্ডে যাবার টিকিট পাবে। নেট রান রেটও সমান হলে লিগ পর্বে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দলই পরবর্তী রাউন্ডে উর্ত্তীন হবে। আবার সেখানেও সমান হলে টুর্নামেন্ট শুরুর আগে আইসিসির ঘোষিত দলগুলোর বাছাই অনুযায়ী অবস্থান নির্ধারণ করা হবে।
(টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর সিডিং ছিল এমন- ১. দক্ষিণ আফ্রিকা, ২. ভারত, ৩. অস্ট্রেলিয়া, ৪. ইংল্যান্ড, ৫. নিউজিল্যান্ড, ৬. পাকিস্তান, ৭. বাংলাদেশ, ৮. শ্রীলংকা, ৯. আফগানিস্তান, ১০. ওয়েস্ট ইন্ডিজ)।
৫. বিশ্বকাপে লিগ পর্বের ম্যাচে কোন রিজার্ভ ডে নেই। শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্য আছে রিজার্ভ ডে।
৬. রিজার্ভ ডে’তেও সেমিফাইনালের খেলা বৃষ্টিতে ভেসে গেলে, লিগ পর্বে পয়েন্টে এগিয়ে থাকা দল টিকিট পাবে ফাইনালের।
৭. ফাইনাল খেলা বৃষ্টিতে ভেসে গেলে, রিজার্ভ ডে’তে। রিজার্ভ ডে’তেও খেলা না হলে শেষ পর্যন্ত দুই ফাইনালিস্ট ট্রফি ভাগাভাগি করে নিবে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত