‘ইসলাম’ আমাকে ভালো মানুষ বানিয়েছে: পগবা

bcv24 ডেস্ক    ০৮:৩৪ পিএম, ২০১৯-০৬-১২    346


‘ইসলাম’ আমাকে ভালো মানুষ বানিয়েছে: পগবা

ইসলামের কারণে আত্মিক শান্তি এবং ভালো মানুষ হওয়ার প্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবা। এক সময় ধর্ম থেকে দূরে ছিলেন পগবা। তার মা একজন ধার্মিক মুসলমান হলেও নিজের তিন সন্তানকে মুসলমান হিসেবে গড়ে তোলেননি। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘ব্রিটিশ ডেইলি’কে দেওয়া সাক্ষাৎকারে পগবা নিজেই এসব কথা জানিয়েছেন। মূলত বন্ধুবান্ধবের মাধ্যমেই ধর্মীয় বিষয়ে আগ্রহ তৈরি হয় পগবার মনে। এরপর যখন ক্যারিয়ারে কঠিন সময় আসে, তিনি ইসলাম ধর্ম পালনে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন। সেই থেকে নিয়মিত নামাজ আদায় করছেন তিনি। গত মাসে তাকে মক্কায় ওমরাহ পালনরত অবস্থায় দেখা গেছে।

পগবা বলেন, ‘ইসলাম আমাকে পাল্টে দিয়েছে, জীবনকে অনুধাবন করতে শিখিয়েছে। আমি মনে করি, এটা আমাকে মানসিক শান্তি এনে দিয়েছে।’

ইসলাম নিয়ে আগ্রহ বাড়াতে মুসলিম বন্ধুদের ভ‚মিকার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এসব সম্ভব হয়েছে কারণ আমার অনেক মুসলিম বন্ধু আছে। আমরা সবসময় এটা নিয়ে কথা বলি। আমি নিজেকে অনেকবার প্রশ্ন করেছি, এরপর আমি নিজেই গবেষণা করার সিদ্ধান্ত নিলাম।’

‘আমি বন্ধুদের সঙ্গে নামাজ আদায় করলাম এবং আমার অনুভূতি পাল্টে গেল। আমি খুব ভালো অনুভব করলাম। এরপর থেকেই আমি নিয়মিত (নামাজ আদায়) চালিয়ে যাচ্ছি।’

সারা পৃথিবীতেই ইসলাম ধর্ম নিয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। বিশ্বের বিভিন্ন মিডিয়া এ নিয়ে ভুল তথ্য উপস্থাপন করে মন্তব্য করে পগবা বলেন, ‘ইসলাম খুবই সুন্দর’।

দিনে পাঁচবার নামাজ আদায়, তার কাছে অনেক মানে রাখে কেননা এতে নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া এবং সবকিছুর জন্য স্রষ্টাকে ধন্যবাদ দেওয়া যায়। তার ভাষ্যে, ‘এটা এমন এক ধর্ম, যা আমার মনকে উন্মুক্ত করেছে এবং এটা হয়ত আমাকে ভালো মানুষ বানিয়েছে। আপনি মৃত্যুর পরের জীবনের কথা ভাবতে থাকবেন। এই জীবন একটা পরীক্ষা।’

সব মানুষকে গভীরভাবে সম্মান করা তিনি মুসলিম হোক বা অন্য ধর্মের, এটাই ইসলামের শিক্ষা বলে মন্তব্য করেন পগবা। তার মতে, একজন মুসলিমকে অবশ্যই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমান সম্মান প্রদর্শন করতে হবে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত