মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:০০ এএম
পাকিস্তানের কোয়েটা শহরের একটি বাজারে পেতে রাখা বোমা বিস্ফোরণে এক পুলিশসহ ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকালে হাজারগঞ্জি সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে এই বোমা হামলার ঘটনা ঘটে। এতে আরো ২৪ জনেরও বেশি আহত হয়েছেন।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
পুলিশ কর্মকর্তা আবদুল রাজাক চিমা হতাহতের এই খবর নিশ্চিত করেছেন। একই সাথে তিনি জানান, কোয়েটার হাজারগঞ্জির এই সম্প্রদায়কে লক্ষ্য করেই এই বোমা হামলা করা হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, এলাকায় ফলের একটি বাজারে একটি বোমা বিস্ফোরিত হয়। একটি আলুর বস্তার মধ্যে বোমা রাখা হয়েছিল। এরপর সেটি বিস্ফোরণ ঘটানো হয়। তবে এটি টাইম সেট করা ছিল নাকি রিমোর্ট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেটি আমাদের বিশেষজ্ঞরা তদন্ত করে বলতে পারবে। এখন তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
নিহতের মধ্যে ৮ জন হাজরা সম্প্রদায়ের, একজন সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য রয়েছেন। এছাড়া অন্যরা ওই এলাকার বাসিন্দা, ব্যবসায়ী এবং দোকানদার বলে জানান পুলিশ কর্মকর্তা আবদুল রাজাক।
আহতের মধ্যে চারজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য রয়েছেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আমরা এখন আহতের চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিচ্ছি। আহতের উদ্ধার করে বোলান মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া শহরের হাসপাতালগুলোতে জরুরি ব্যবস্থা চালু রাখা হয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত