২০ বছর বয়সেই ১০০ গোলের মালিক এমবাপ্পে

bcv24 ডেস্ক    ০৮:৩৪ পিএম, ২০১৯-০৬-১২    668


২০ বছর বয়সেই ১০০ গোলের মালিক এমবাপ্পে

বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন কিলিয়ান এমবাপ্পে। নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে এরইমধ্যে বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়ে গেছেন। এবার নতুন এক মাইলফলক গড়লেন এই পিএসজি তারকা। মাত্র ২০ বছর বয়সেই তার ক্যারিয়ার গোল এখন ১০০। তার সমান গোল পেতে মেসি ও রোনালদোকে অপেক্ষায় থাকতে হয়েছে ২২ বছর বয়স পর্যন্ত।  

২০১৫/১৬ মৌসুমে ফরাসি ক্লাব মোনাকোর হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন এমবাপ্পে। ২০১৬/১৭ মৌসুমে ২৬ গোল করে ক্লাবকে লিগ ওয়ানের শিরোপা জেতানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তোলার পেছনেও রাখেন মূল ভ‚মিকা। মোনাকোর হয়ে এমবাপ্পের উজ্জ্বল পারফরম্যান্স নজরে পড়ে যায় বিশ্বের প্রায় সব বড় ক্লাবের। তবে তাকে দলের ভেড়ানোর লড়াইয়ে জয়ী হয় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তাকে নিতে ১৮০ মিলিয়ন ইউরো খরচ করে ফরাসি জায়ান্টরা, যা সর্বকালের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় দ্বিতীয় স্থান এনে দেয়। 

পিএসজিতে যোগ দিয়ে নিজের দামের মর্যাদা রাখতে সক্ষম হয়েছেন এমবাপ্পে। বর্তমান ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৮৭ ম্যাচে ৬০ গোল করে নিজেকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন তিনি। এমনকি একই ক্লাবে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার থাকা সত্তে¡ও নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। শুধু পিএসজি নয়, জাতীয় দল ফ্রান্সেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এমবাপ্পে। মঙ্গলবার (১২ জুন) রাতে ইউরো-২০২০ বাছাইপর্বের ম্যাচে অ্যান্ডোরার বিপক্ষে ফ্রান্সের মূল একাদশে ছিলেন তিনি। ম্যাচের মাত্র ১১তম মিনিটে দলের প্রথম গোলটি আসে তার পা থেকে। আর তাতেই বিশাল এক মাইলফলক গড়া হয়ে যায়। 

এটাই তার ক্যারিয়ারের ১০০তম গোল। এমবাপ্পে জাতীয় দলের জার্সি গায়ে ১৩টি, মোনাকোর হয়ে ২৭টি এবং পিএসজির হয়ে গোল করেছেন ৬০টি। মাত্র ২০ বছর বয়সেই এলো এই বিশাল অর্জন। অথচ একই মাইলফলক গড়ার সময় দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ছিল ২২ বছর।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত