পাকিস্তানকে ৪১ রানে হারালো অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক    ১১:৫০ পিএম, ২০১৯-০৬-১২    623


পাকিস্তানকে ৪১ রানে হারালো অস্ট্রেলিয়া

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪১ রানে জিতেছে অস্ট্রেলিয়া। বারবার রঙ পাল্টানো ম্যাচে অজিদের দেয়া ৩০৮ রানের জবাবে পাকিস্তান ৪৫.৪ ওভারে অলআউট হয় ২৬৬ রানে।

জবাব দিতে নেমে শুরুতেই স্কোরবোর্ডে ২ রান যোগ হতে ফখর জামানকে (০) হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর বাবর আজমকে নিয়ে হাল ধরেন আরেক ওপেনার ইমাম-উল-হক। 

তবে সেট হওয়ার পর ব্যক্তিগত ৩০ রানে বাবর সাজঘরে ফিরলে চাপে পড়ে পাকিস্তান। সেখান থেকে মোহাম্মদ হাফিজকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন ইমাম। ৭৫ বলে ৫৩ রান করা ইমামকে ফেরান প্যাট কামিন্স। 

দেখতে দেখতেই ১৪৬ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। ইমাম অর্ধশতকের দেখা পেলেও হাফিজ ৪৬ রানে ফিরেন অ্যারন ফিঞ্চকে উড়িয়ে মারতে গিয়ে। স্কোরবোর্ডে আর ১ রান যোগ হতেই অভিজ্ঞ শোয়েব মালিক শূন্য রানে ফিরে যান। এর পরপরই ফিরেন আসিফ আলী (৫) এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখেন অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে তাকে স্বপ্ন দেখান হাসান আলী। ১৫ বলে ৩ ছয় ও ৩ চারে ৩২ রান নিয়ে অজিদের কপালে দুশ্চিন্তা বাড়িয়ে দেন হাসান। অবশ্য তাকে বেশিক্ষণ টিকতে দেননি কেন রিচার্ডসন। 

পরে হাসানের মতো ঝড় তুলে ম্যাচটা জমিয়ে দেন ওয়াহাব রিয়াজ। ৩৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৫ রান করে তিনি মিচেল স্টার্কের বলে ধরা পড়েন উইকেটরক্ষক ক্যারির হাতে। আর তাতেই ম্যাচটা মুঠোই নিয়ে নেয় ফিঞ্চের দল। এরপর মোহাম্মদ আমির (০) ও শাহীন আফ্রিদিকে (১) নিয়ে বাকি পথ পাড়ি দিতে পারেননি সরফরাজ। শেষ উইকেট হিসেবে তিনি ৪০ রানে রান আউট হোন। 

কামিন্স ১০ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। স্টার্ক নিয়েছেন ২ উইকেট। এর আগে টনটন ক্রিকেট গ্রাউন্ডে ৪৯ ওভারে ১০ উইকেট হারিয়ে পাকিস্তানের বিপক্ষে ৩০৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। 

চলতি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান। টনটনে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি। ব্যাটিংয়ে নেমে শুরু থেকে পাকিস্তানি বোলারদের ওপর চওড়া হয়ে খেলতে থাকেন দুই ওপেনার ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। দু’জনের ওপেনিং থেকে অস্ট্রেলিয়ার আসে ১৪৬ রান। ৬ চার ও ৪ ছক্কায় ৮৪ বলে ৮২ রান করা ফিঞ্চকে হাফিজের ক্যাচ বানিয়ে এই ভয়ঙ্কর জুটি ভাঙেন আমির। 

এরপর দলীয় ১৮৯ রানে অস্ট্রেলিয়া হারায় স্টিভেন স্মিথকে (১০)। শুরু থেকে বড় সংগ্রহের আভাস দেওয়া অজিরা এরপরই যেন খেই হারিয়ে ফেলে। ২০ রান করে দ্রুত বিদায় নেন গ্লেন ম্যাক্সওয়েলও। তবে সতীর্থদের যাওয়া-আসার মাঝে সেঞ্চুরি উদযাপন করেন ওয়ার্নার। শাহীন আফ্রিদির বলে উইকেটরক্ষক ও থার্ড ম্যানের মাঝখান দিয়ে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম এবং ২০১৯ বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পান এই ওয়ার্নার। 

ওয়ানডেতে ওয়ার্নারের এই সেঞ্চুরি এসেছে প্রায় ৬০০ দিন পর। নিষেধাজ্ঞার আগে তিনি সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২৮ সেপ্টেম্বর ২০১৭ সালে, ভারতের বিপক্ষে। পাকিস্তানে বিপক্ষে ১০২ বলে ১০১ রান করে দীর্ঘদিন পর সহজাত ভঙ্গিতে সেঞ্চুরি উদযাপন করেন ওয়ার্নার। সেঞ্চুরি করার পথে তিনি হাঁকিয়েছেন ১১ চার ও ১ ছক্কা। 

তবে সেঞ্চুরি পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ওয়ার্নার। দলীয় ২৪২ রানের মাথায় ১১১ বলে ১০৭ রান করে তিনি ফেরত যান শাহীন আফ্রিদির বলে ইমাম-উল-হককে ক্যাচ দিয়ে।এরপর পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর ধাক্কা খেতে থাকে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের বিদাযের পর আর কেউ দাঁড়াতে পারেনি পাকিস্তানের বোলিংয়ের সামনে। 

শন মার্শ (২৩) ও উসমান খাজা (১৮) কিছুট প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু তা সামান্য সময়ের জন্য। উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির (২০) ব্যাটে ভর করে তিনশ রানের ঘর পার করে অস্ট্রেলিয়া। ক্যারির বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে গত আসরের চ্যাম্পিয়নরা। 

শেষদিকে অজিদের ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দেন মূলত মোহাম্মদ আমির। ক্যারিয়ার সেরা বোলিংয়ে তিনি ১০ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তানি পেসারের এর আগে ক্যারিয়ার সেরা ছিল ২৮ রানে ৪ উইকেট। 

২০১৯ বিশ্বকাপে তৃতীয় বোলার হিসেবে ৫ উইকেট নিয়েছেন আমির। এর ফলে ৩ ম্যাচে সর্বোচ্চ ১০ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী এখন তিনি। 


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত