সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৩ এএম
ডিআইজি মিজানকান্ডে সাময়িক বরখাস্ত হওয়া দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির বলেছেন, তাকে নিয়ে গণমাধ্যমে ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে, যাতে তিনি ‘ক্ষতিগ্রস্ত হয়েছেন’।
সাংবাদিকদের এড়াতে গতকাল বুধবার দেরি করে দুদক কার্যালয়ে এসেছেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ঘুষের কারণে নয়, কমিশনের তথ্য পাচারের অভিযোগে খন্দকার এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সকালে দুদক কার্যালয়ে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘুষের বিষয় নিয়ে মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন হয়েছে। তথ্য টুইস্ট করা হয়েছে। আমরা তাকে (এনামুল বাছির) ঘুষের কারণে বরখাস্ত করিনি। এটা তো প্রমাণের বিষয়। দুদকের অভ্যন্তরীণ তথ্য বাইরে কীভাবে গেল সেটাই বড় প্রশ্ন। এতে আচরণবিধি লংঘিত হয়েছে, যদিও এটাও প্রমাণের বিষয়।
এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় গত বছরের জানুয়ারিতে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মিজানুর রহমান মিজানকে। এর চার মাস পর তার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। উপপরিচালক ফরিদউদ্দিন পাটোয়ারির হাত ঘুরে অনুসন্ধানের দায়িত্ব পান এনামুল বাছির।
সম্প্রতি ডিআইজি মিজান দাবি করেন, তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন দুদক কর্মকর্তা বাছির। এর সপক্ষে তাদের ‘কথোকথনের’ কয়েকটি অডিও ক্লিপও সংবাদমাধ্যমকে দিয়েছেন তিনি। এ নিয়ে আলোচনার মধ্যে মিজানের অভিযোগ খতিয়ে দেখতে সোমবার তদন্ত কমিটি গঠনের পাশাপাশি বাছিরকে সাময়িকভাবে বরখাস্ত করে দুদক। দুপুরে দুদক কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকদের মুখোমুখি হন খন্দকার এনামুল বাছির। সাংবাদিকদের প্রতি অসন্তোষ জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমে ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে, এতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। সংবাদ প্রকাশে তারা যাচাই-বাছাইয়ের প্রয়োজন মনে করছে না। তিনি আরও বলেন, আমার ক্ষতি করে কুশল ও সালাম বিনিময় অপ্রয়োজনীয়। সাংবাদিকদের এড়াতে সাড়ে ১২টায় দুদকে ঢুকলাম, তবুও সাংবাদিকদের কাছ থেকে ছাড় পেলাম না।
এদিকে এনামুল বাছিরের জায়গায় ডিআইজি মিজানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে নতুন কর্মকর্তা হিসেবে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদকে নিয়োগ দিয়েছে সংস্থাটি। গতকাল বুধবার মঞ্জুর মোর্শেদকে এই দায়িত্ব দেওয়া হয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। এ ঘটনায় ডিআইজি মিজানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন। গতকাল বুধবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিআইজি মিজানের দুর্বলতা আছে বলেই ঘুষ দিয়েছিল। সুতরাং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত