শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৫ এএম
গত ৭ জুন (শুক্রবার) সন্ধ্যায় স্প্রীংফিল্ড ভার্জিনিয়ার হলিডে ইন এক্সপ্রেস হোটেল বলরুমে অনুষ্ঠিত হল বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির (বাগডিসির) ঈদ আড্ডা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। ২০১৯-২০২০ সালের নতুন কমিটির প্যানেলে করিম সালাহউদ্দিনকে প্রেসিডেন্ট ও আবু বকর সরকারকে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়।
বাগডিসির এক্স প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর, এক্স সেক্রেটারি এ্যন্থনি পিউস গমেস ও বাগডিসির ইলেকশন/সিলেকশন কমিটি প্রধান এটিএম আলম নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন।
দুই বছর মেয়াদের এ কমিটির রোকসানা পারভীন, নুরুল আমিন নুরু, নাসের আহমেদ ও কচি খানকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এছাড়াও এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রশিদ, ট্রেজারার নুসরাত জাহান, এসিসট্যান্ট ট্রেজারার তিলককে কার, কালচারাল সেক্রেটারি হাসনাত সানি, এসিসট্যান্ট কালচারাল সেক্রেটারি শাহজালাল সুমনকে নির্বাচিত করা হয়।
মিডিয়া, প্রেস ও পাবলিকেশন্স সেক্রেটারি হিসেবে দ্বিতীয় মেয়াদে রফিকুল ইসলাম আকাশ দায়িত্ব গ্রহণ করেন। আর সেই সাথে এটিএম আলম, আবু রুমি, পিংকি পাটোয়ারী, শারিকুল ইসলাম, প্রণব বড়ুয়া, জাহিদ হাসান স্বপন, গাজী শাহজাহান খোকন, মো. কাজল, মোহাম্মদ সেলিমকে এক্সিকিউটিভ মেম্বর হিসেবে নির্বাচিত করা হয়।
শতরুপা বড়ুয়া ও ফয়সাল কাদেরের প্রাঞ্জল উপস্থাপনায় ঈদ আড্ডার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিপূর্ণতা পায়। উপস্থাপকগণ উপস্থাপনার পাশাপশি বাগডিসির বিগত দিনের কর্মকান্ডের উপর আলোকপাত করেন। নন প্রফিট অরগানাইজেশন হিসেবে বাগডিসি দীর্ঘদিন থেকেই সামাজিক ও সাংস্কৃতিক কাজে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করে আসছে। পাশাপশি বাংলাদেশে বন্যা দূর্গতদের ত্রাণ, রোহিঙ্গা সমস্যায় সহযোগিতা, বাংলাদেশের পঙ্গুদের সহযোগিতায় সিআরপি ফান্ড রেইজিং এ সহযোগিতা, প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন, আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনে একুশে এলিয়েন্সকে সহযোগিতা, বাংলার কৃষ্টি ও সংস্কৃতি বিকাশে পানতা ইলিশ অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মকান্ডে বাগডিসির ভূমিকা ছিল বেশ প্রশংসনীয় ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরুতেই গ্রেটার ওয়াশিংটন ডিসির
বিশিষ্ট বংশীবাদক মোহাম্মদ মাজিদের বাঁশীর সুরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। তারপর যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত, রমজানের ঐ রোজা শেষে এলো খুশীর ঈদ, কোরাস সূর্য্দয়ে তুমি-সূর্যাস্তে তুমি পরিবেশিত হয়। নৃত্য পরিবেশন করেন নাসরিনা আহমেদ মুনা, ছোট্টমনি মায়া, রুপন্তি, মাইশা, মেহেক, কাইনাত, নুসরাত, সিনথিয়া, শ্রুতি। এফেকশন হোম হেলথ কেয়ার এর এডমিনিস্ট্রেটর মোহসিনা রিমি খান নৃত্যশিল্পীদের পুরস্কৃত করেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মাহিন সুজন, সূপ্রভা বড়ূয়া পাপড়ী, শাহনাজ রহমান সুমি, তুষার রহমান, চ্যানেল আই সেরাকন্ঠ খ্যাত শিল্পী মিরা সিনহা, ডক্টর সীমা খান, মেট্রো ওয়াশিংটন ডিসির জনপ্রিয় ব্যান্ড চোরাবালি। ভয়েস অব আমেরিকার ফকির সেলিম ও সানজানা ফিরোজ ছড়া আবৃতি করে দর্শকদের মন জয় করেন। সাউন্ড সিস্টেমে ও গিটারে সহযোগিতা করেন রবিউল আলম শিশির এবং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে ছিলেন কচি খান, শামীম হায়দার ও বৈশাখী ডালাস।
উপস্থিত অতিথিদের আপ্যায়নে রাতের খাবার পরিবেশন করা হয়। গভীর রাত অবধি আগত দর্শক শ্রোতা অনুষ্ঠানে নেচে গেয়ে ঈদ আনন্দে মেতে ছিলেন।
রফিকুল ইসলাম আকাশ, যুক্তরাষ্ট্র থেকে
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত