শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৩ এএম
জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপ নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি বলিউডের অনেককে নিয়েই কাজ করেছে। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ।
‘মিসেস সিরিয়াল কিলার’ শিরোনামে নেটফ্লিক্সের থ্রিলার সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। থ্রিলারের ফার্স্টলুক ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন জ্যাকুলিন। সেখানে এই প্রজেক্টের বিষয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ভক্ত আর অনুসারীদের। সিনেমাটি পরিচালনা করবেন শিরীষ কুন্দর এবং প্রযোজনা করবেন ফারাহ খান। নেটফ্লিক্স ভারতে ১০টি ছবি নির্মাণের একটি প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্পের অংশ এই সিনেমাটি।
জ্যাকুলিন সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘প্রথমত, আমি বেশ উচ্ছ্বসিত নেটফ্লিক্সের সঙ্গে কাজ করার বিষয়ে। বেশ রোমাঞ্চকর একটি চরিত্র সিনেমার।
গল্পে দেখা যাবে, আমার স্বামীকে বাঁচানোর জন্য একের পর এক খুন করি আমি। এটি আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা হবে। কারণ এর আগে রোমান্টিক ও নাচ-গানে ভরপুর সিনেমায় আমাকে দেখেছেন দর্শকরা। সেই জায়গা থেকে ভিন্ন এক আমাকে দেখা যাবে এখানে।’জ্যাকুলিন বর্তমানে অবসর সময় কাটাচ্ছেন তাঁর বোনকে নিয়ে। অবসর শেষেই কাজে ফিরবেন তিনি। এ ছাড়া আগামি ২৮ জুন মুক্তি পাবে তাঁর ‘ড্রাইভ’ সিনেমাটি। যেখানে সুশান্ত রাজপুতের সাথে জুটি বেঁধেছেন তিনি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত