শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৩ এএম
ঢাকাই সিনেমার চলমান সময়ের সবচেয়ে গস্নামারগার্ল হিসেবে পরিচিত চিত্রনায়িকা পরীমনি। চলচ্চিত্রে যাত্রা শুরু হওয়ার পর থেকেই আলোচনার ধারা অব্যাহত রেখেছেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় এবার আরও নতুন আলোচনার জন্ম দিলেন পরী। নতুন এই আলোচনার নাম বিয়ে। বিয়ের আগেই বিচ্ছেদের পথে হাঁটছেন পরীমনি। যদিও বিষয়টির সত্যতা নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি পরীমনি। তবে বিচ্ছেদেরই ইঙ্গিত দিয়ে পরীমনি জানিয়েছেন, 'তার কাজকে কেউ যদি অসম্মান করে, সেখানে তিনি একচুল আপোশ করবেন না।
দুই বছর ধরে বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরীমনির।
গত ১৪ এপ্রিল ভালোবাসা দিবসে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বাগদান সম্পন্ন করেন তারা।
সে সময় পরীমনি জনিয়েছিলেন, সামনে যেকোনো ১৪ এপ্রিল তারা বিয়ে করবেন। সেভাবেই এগিয়েছে সবকিছু। একসঙ্গে না থাকলেও তাদের মধ্যে যোগাযোগ ছিল। বিভিন্ন সময়ে তামিমের সঙ্গে তোলা ছবি নিজের ফেসবুকে প্রকাশ করতেন পরীমনি। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ তাদের দুজনের সেই পথ এলোমেলো হয়ে যায়। বিয়ের আগেই ভেঙে যায় তামীম-পরীর সম্পর্ক। কিন্তু ঠিক কারণে তাদের সম্পর্কে চির ধরে, তা এখনো পরিষ্কার নয়।
বিষয়টি নিয়ে পরীমনি বলেন, 'আমার কাজকে কেউ যদি অসম্মান করে, সেখানে আমি কখনো একচুল আপোশ করব না। প্রেম আমি কোনো লুকোচুরি ছাড়া ঢাকঢোল পিটিয়ে করেছি। কারণ এখানে সম্মানের জায়গা ছিল। একইভাবে আমার কাজও সম্মানের জায়গা। সেটাও নিজেদের বুঝতে পারা অনেক বেশি দরকার।'
এ বিষয়ে তামিমও সুস্পষ্ট করে কিছু বলতে রাজি হননি। তিনি জানান, কয়েক দিন আগে সে ওমরা হজ পালন করে দেশে ফিরেছে। এখন তিনি ক্লান্তিবোধ করছেন।
তবে পরীর ঘনিষ্ঠজনরা বলছেন, প্রায় দেড় মাস হলো তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। এখন দুজন দুই পথে। কিন্তু কেন এমনটি হলো? দীর্ঘ দিনের সম্পর্ক এত অল্প সময়েই ভেঙে গেল? তবে এই বিষয়ে পরীমনি একতরফা বলতে নারাজ।
যদিও পরীমনি ও তামিমের বাগদানের পর তাদের দাম্পত্য জীবন গড়া নিয়ে অনেকেই সন্দেহ করেছিলেন। কারণ দুইজন দুই ঘরানার। পরীমনি নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। এজন্য নিজের স্বাধীনতা ও অভিনয়কে ভালোবেসে তা চালিয়ে যাওয়া পরীর জন্য ছিল স্বাভাবিক।
বাগদানের পর পরীমনি একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অভিনয় করছেন। পাশাপাশি মোস্তফা সারওয়ার ফারুকীর সহকারী হিসেবেও কাজ করছেন বলে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। অন্যদিকে তামিম পরীর এসবকে মেনে নিতে পারছেন না। বাগদানের আগে এসব তামিমের কাছে তেমন কিছু মনে না হলেও এখন এসব হয়তো মেনে নিতে পারছেন না।
জানা গেছে তামিম ও তার পরিবার ধার্মিক পরিবার। স্বাভাবিকভাবেই পরীর চালচলন মেনে নিতে পারছেন না পরিবারের অন্য সদস্যরাও।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত