যুক্তরাষ্ট্র আরও ১০০০ সেনা মোতায়েন করবে পোল্যান্ডে

bcv24 ডেস্ক    ০৮:৫৪ পিএম, ২০১৯-০৬-১৩    594


যুক্তরাষ্ট্র আরও ১০০০ সেনা মোতায়েন করবে পোল্যান্ডে

পোল্যান্ডে আরও এক হাজার মার্কিন সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বুধবার তিনি পোল্যান্ডের প্রেসিডেন্ট আনজেই দুদাকে এ প্রতিশ্রুতি দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি।

ট্রাম্প ও দুদা প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করার পর হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক যৌথ সংবাদ সম্মেলনে সেনা মোতায়েনের ওই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

এরপর তারা যুক্তরাষ্ট্রের তৈরি একটি এফ-৩৫ যুদ্ধবিমানের উড্ডয়ন কৌশল প্রত্যক্ষ করেন।

পোল্যান্ডে সম্ভাব্য আগ্রাসন থেকে রাশিয়াকে দূরে রাখতে ওয়ারশ অনেকদিন ধরেই ওয়াশিংটনের কাছে এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়ে আসছিল।

ট্রাম্প জানিয়েছেন, পোল্যান্ডে নতুন করে যে মার্কিন সেনাদের মোতায়েন করা হবে তাদের জার্মানি থেকে সেখানে পাঠানো হবে। পাশাপাশি ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামও পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

নেটো বাহিনীর অংশ হিসেবে বর্তমানে জার্মানিতে যুক্তরাষ্ট্রের ৫২ হাজার সেনা মোতায়েন আছে।

নতুন সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিলেও পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি স্থায়ী সামরিক ঘাঁটি করার প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি এড়িয়ে যান ট্রাম্প।

এ ধরনের একটি ঘাঁটি বানাতে ওয়ারশ দুই বিলিয়ন ডলার ব্যয় করবে এমনটি জানিয়ে তার দেশে স্থায়ী মার্কিন ঘাঁটি করার প্রস্তাব দেন পোলিশ প্রেসিডেন্ট। ওই ঘাঁটিকে ‘ফোর্ট ট্রাম্প’ বলে ডাকা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জবাবে এ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র ‘খুব আগ্রহী’ বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু স্থায়ী মার্কিন ঘাঁটির বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকেন। 

যুক্তরাষ্ট্রর এ ধরনের কোনো সিদ্ধান্ত নিলে রাশিয়া প্রতিক্রিয়া দেখাতে পারে, এমন সম্ভাবনার কারণেই মার্কিন প্রেসিডেন্ট দুদার প্রস্তাব এড়িয়ে গেছেন বলে ধারণা বিশ্লেষকদের।

পোল্যান্ডে কমিউনিজমের পতনের ৩০তম বার্ষিকী ও নেটোয় পোল্যান্ডের সদস্যপদের ২০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেলেন প্রেসিডেন্ট দুদা।

ওয়াশিংটন থেকে দুদার যুক্তরাষ্ট্রের টেক্সাস, নেভাদা ও ক্যালিফোর্নিয়ায় যাওয়ার কথা রয়েছে। সেখানে জ্বালানি ও প্রযুক্তি নিয়ে তার বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। 


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত