ধানসিঁড়ি নদী পুনখননে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

bcv24 ডেস্ক    ০৯:০৬ পিএম, ২০১৯-০৪-১২    99


ধানসিঁড়ি নদী পুনখননে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজরিত ঝালকাঠির ঐতিহ্যবাহী ধানসিঁড়ি নদী পুনখননে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান স্কেভেটর মেশিন দিয়ে নদীর দু’পাড় থেকে মাটি ছেঁটে পাড়েই এমনভাবে রাখা হচ্ছে যে, আসন্ন বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই মাটি ধুয়ে পূনরায় নদী ভরাট হয়ে যাবে, তাছাড়া এখনই খননকৃত নদীর পাড় ভেঙে মধ্যে পড়ছে এবং মাঝে মাঝে বাঁধ রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে চুক্তির শর্তের ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোন ছাড় দেয়া হবে না। ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের দেয়া তথ্য মতে, প্রধানমন্ত্রীর ডেলটা প্লান অনুযায়ী ৬৪ জেলার অভ্যন্তরস্ত ছোট নদী খাল খনন প্রকল্পের আওতায় রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রিয় ঝালকাঠি জেলার ধানসিঁড়ি নদীটি ২০১৮-১৯ অর্থ বছরে ২ বছর মেয়াদে দুই কিস্তিতে সাড়ে ৮ কিলোমিটার পুনঃখননের জন্য প্রায় ৪ কোটি ৪৯ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। 

দীর্ঘ ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে এ ঐতিহ্যবাহী নদীটির ঝালকাঠি সদর উপজেলার গাবখান নদীর মোহনা থেকে দেড় কিলোমিটার বাদ দিয়ে খনন কাজ শুরু করে রাজাপুর উপজেলার বাগড়ি বাজারের জাঙ্গালিয়া নদীর মোহনা পর্যন্ত মোট সাড়ে ৮ কিলোমিটার দৈর্ঘ্যে নদীটির ৪ লাখ ১৬ হাজার ৮০৬.৫ ঘ. মি. মাটি খনন করা হবে। 

প্রকল্পের শর্তানুযায়ী নদীর তলদেশ থেকে মাটি কেটে পাড় থেকে দুরে রাখতে হবে এবং বতর্মান নদীর তীর বা চর/সমতল থেকে নদীর গভীরতা হতে হবে সাড়ে ১৫ ফুট (৪.৭ মিটার) এবং উপরের প্রস্থ্য প্রায় ৭০ ফুট এবং গভীর/তলদেশে প্রস্থ ২০ ফুট। এ কাজের জন্য মনোনিত ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার পুরানা পল্টনের আরএবি-পিসি (প্রাঃ) লিঃ-পিটিএসএল ও মৈত্রী (প্রাঃ) লিঃ কে ২০১৯ সালের ১১ মার্চ কার্যাদেশ প্রদান করেন এবং চলতি বছরের ১২ মার্চ কাজ শুরু এবং ২০২০ সালের ১৫ এপ্রিল সম্পন্ন করার জন্য সময় নির্ধারণ করা হয়। 

সরেজমিনে ধানসিঁড়ি নদী খনন এলাকা ঘুরে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান বাগড়ি বাজার ব্র্যাক এলাকা থেকে ২টি স্কেভেটর মেশিন দিয়ে এবং গাবখান নদীর মোহনা এলাকা থেকে ২টি স্কেভেটর মেশিন দিয়ে খনন কাজ শুরু করলেও কয়েকদিন পর গাবখান মোহনা এলাকার ২টি স্কেভেটর মেশিনে ত্রুটির কারণে এখন মাত্র ২টি স্কেভেটর মেশিন দিয়ে খনন কাজ চলছে। খনন কাজ তদারকির জন্য কাউকে দেখা যায়নি। স্থানীয় একাধিক কৃষক ও এলাকাবাসী অভিযোগ করে জানান, ধানসিড়ি নদীর খনন কাজ শুরুর হওয়ার পর খুশি হয়েছিলাম। কিন্তু কাজের মানে হতাশ হলাম। কারণ খনন কাজ শুরু থেকেই দু’পাড় থেকে স্কেভেটর মেশিন দিয়ে মাটি ছেঁটে ও চাপিয়ে পাশে রেখে নদী তীরের উচ্চতা বাড়ানো হচ্ছে। 

নদীর উপরের চওড়া বা দৈঘ্য ৭০ ফুট করার নিয়ম থাকলে করা হচ্ছে ৬২ থেকে ৬৪ ফুট। তীর বা সমতল থেকে সাড়ে ১৫ ফিট গভীর করার নিয়ম থাকলে বাস্তবে করা হচ্ছে সাড়ে ১০ ফিট। গভীরতার প্রস্থও সঠিকভাবে হচ্ছে না। পাড় থেকে দূরে মাটি রাখার নিয়ম থাকলে মাটি উঠিয়ে খনন কাজের পাশে মাটি রাখার কারণে চলমান বর্ষা মৌসুমে তা ধুয়ে পুনরায় নদীটি ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা করছে কৃষক ও এলাকাবাসী। 

ছাড়া এখনই খননকৃত নদীর বিভিন্ন স্থানের পাড় ভেড়ে মধ্যে পড়ছে এবং মাঝে মাঝে বাঁধ রাখা হচ্ছে, যা কয়েক মাসের মধ্যেই পুনরায় খননকৃত নদীটি ভরাট হয়ে যাবে। এভাবে কোনমতে খনন কাজ শেষ করে পানি ছেড়ে নেয়া হবে বলেও শঙ্কা স্থানীয়দের। এতে বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটির উদ্দেশ্য সফল হওয়া নিয়ে স্থানীয়রা সংশয় প্রকাশ করেছেন। পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সঠিকভাবে তদারকিও করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ নদীটি সর্বশেষ ২০১০-১১ অর্থবছরে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডে রাজাপুর অংশের পিংড়ি-বাগড়ি-বাঁশতলার মোহনা পর্যন্ত সাড়ে চার কিলোমিটার খনন করোিছল। 

সঠিকভাবে খনন করা এবং নিয়মিত বরাদ্দ না দেওয়ার কারণে পরের ৪ কিলোমিটার খনন করার এ কারণে খননকৃত অংশও পুনরায় ভরাট যায়। এসব কারণে নৌ যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে। প্রতি বছর শুষ্ক মৌসুমে নাব্য না থাকায় অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয় এ জনপদের মানুষ। এ কারণে কয়েকটি গ্রামে দেখা দেয় তীব্র পানি সংকট, কৃষি কাজ ব্যাহত হয়। বর্তমানে নদীটি বাঁধ দিয়ে খনন কাজ করায় নদীটির আশপাশের বেশ কয়েকটি গ্রামে পানি সংকট চরম আকার ধারন করেছে। রূপসী বালার কবি জীবনানন্দ দাশ ধানসিঁড়ি নদী নিয়ে তার কবিতায় লিখেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় হয়তো মানুষ নয়- হয়তো বা শংখচিল শালিখের বেশে। 

ঐতিহ্যবাহী এ ধানসিড়ি নদীটি খনন গুরুত্বসহকারে তদারকি ও সঠিকভাবে খনন কাজ সম্পন্ন করার দাবি এলাকাবাসীর। নদী খননের মাটি কাটার শ্রমিকরা জানান, ঠিকাদারের নির্দেশ ও নিয়ম মত কাজ করছেন হচ্ছে। তলদেশ ২০ ফিট, চওড়া করা হচ্ছে ৭০ ফিট, গভীর করা হচ্ছে পানির লেভেল থেকে ৬/৭ ফিট। ৭০ ফুটের বাহিরে মাটি ফেলা হচ্ছে এবং বর্ষা যাতে মাটি ভেঙে না পড়ে সেজন্য মেশিন দিয়ে চাপ দিয়ে দেয়া হচ্ছে এবং খনন কাজ শেষে বাঁধ তুলে দেয়া হবে। 

ঠিকাদার মো. মনিরুজ্জামান হাওলাদার বলেন, খনন কাজ চলছে, সে সকল ত্রুটি বা সমস্যা রয়েছে তা সম্পূর্ণ সমাধান করা হবে, খনন কাজে কোন অনিয়ম হবে না। শতভাগ সঠিক নিয়মে খনন কাজ সম্পন্ন হবে। তিনি বলেন, খনন কাজ শেষ হোক ১৫ দিন পরে ডিসি স্যারসহ সাংবাদিকরা সকলে এসে দেখবেন সারাদেশের চেয়ে ভাল কাজ হয়েছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এস.এম. আতাউর রহমান জানান, ধানসিড়ি নদীটির সাড়ে ৮ কিলোমিটার খনন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। খনন করে নীদর পাড়ে রাখা মাটি সরিয়ে রাস্তা সংস্কার ও বনায়ন করার পরিকল্পনা রয়েছে। কিছু স্থানে মাটি ভেঙে পড়ছে এবং ক্রোস বাঁধ রয়েছে তা সরিয়ে খালটি যাতে সঠিকভাবে খনন করা হয় যে জন্য কোন অনিয়ম মেনে নেয়া হবে না এবং খননের সকল শর্তের ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না। এ ছাড়া খনন কাজ সঠিকভাবে তদারকি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। খননের পর মেপে যে টুকু মাটি কাঁটা হয়েছে, সে অনুযায়ী বিল পাবে। কোন অনিয়ম বা দুর্নীতি করার সুযোগ নেই। 

ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ হামিদুল হক জানান, ইতোমধ্যে ধানসিড়ি খনন কাজ অনেক দূর এগিয়ে গেছে। আগামি ৪০/৫০ দিনের মধ্যে খনন কাজ সম্পন্ন হবে। নদীর দু’পাশে বসতি থাকায় কিছুটা সমস্যা হচ্ছে, তাও আলোচনার মাধ্যমে সমাধান করে খনন কাজ চালিয়ে নেয়া হচ্ছে। নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের কঠোর নজরদারি ও তত্ত্বাবধায়ন রয়েছে, যাতে নদীটি সঠিকভাবে খনন কাজ সম্পন্ন করা হয়। নদীটি খনন কাজ সম্পন্ন হলে এই এলাকার কৃষক সম্প্রদায়ের সেচ ও যোগাযোগের ক্ষেত্রে সাফল্য বয়ে আসবে এবং রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজরিত ধানসিঁড়ি নদীটি রক্ষা পাবে।


রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত