সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৬:০২ এএম
রাতের মধ্যে দিক পরিবর্তিত হয়ে যাওয়ায় ঘূর্ণিঝড় বায়ু গুজরাট উপকূলে আঘাত হানছে না বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
বুধবার দিবাগত রাতে ঘূর্ণিঝড়টি সাগরের আরও ভিতর দিকে সরে গেছে বলে আবহাওয়া দপ্তরের বরাতে জানিয়েছে এনডিটিভি।
বায়ু নামের এ ঘূর্ণিঝড়টি আগের পথ থেকে সরে গেলেও পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সাগর উত্তাল ও ঝড়ো হওয়া বয়ে যাওয়ার শঙ্কায় ভারতের পশ্চিম উপকূলে উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।
বৃহস্পতিবার ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে আশঙ্কায় বুধবার গুজরাট ও কেন্দ্র শাসিত দিউয়ের উপকূলীয় এলাকাগুলো থেকে তিন লাখেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়।
দুর্যোগ মোকাবিলায় ওই এলাকাগুলোতে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৫২টি টিম মোতায়েন করা হয়।
কেন্দ্রীয় সরকার পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখছে বলে এক টুইটে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছিল, বৃহস্পতিবার বিকালে গুজরাটের পোরবন্দর ও ভেরাভালের মধ্যবর্তী উপক‚ল দিয়ে ‘তীব্র ঘূর্ণিঝড়’ বায়ু স্থলে উঠে আসবে।
কিন্তু পরে গুজরাটের আহমেদাবাদে এক সংবাদ সম্মেলনে আবহওয়া দপ্তরের কর্মকর্তা মনোরমা মোহন্ত জানান, ঘূর্ণিঝড় বায়ু গুজরাটে আঘাত হানবে না।
“বায়ু ভেরাভাল, পোরবন্দর ও দ্বারকার কাছে দিয়ে চলে যাবে। এ সময় উপক‚লীয় এলাকায় ব্যাপক ঝড় ও ভারি বৃষ্টিপাত হতে পারে,” বলেছেন তিনি।
ঘূর্ণিঝড়ের শঙ্কায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে ৭০টি ট্রেনের সূচী বাতিল ও আরও ২৮টির যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে।
সতর্কর্তা তুলে না নেওয়া পর্যন্ত উপকূল বরাবর সব স্কুলে-কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নৌবাহিনীর ডুবুরি দলগুলোকেও প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।
বৃহস্পতিবার সারাদিনের জন্য পোরবন্দর, দিউ, ভাবনগর, কেশোদ ও কান্দলার বিমানবন্দরগুলোর সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনার পর সুরাট বিমানবন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বায়ু প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মুম্বাইয়ে প্রায় ৪০০ ফ্লাইটের কর্মসূচি বিঘ্নিত হয়েছে।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ, কোস্টগার্ড, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিএসএফকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
বুধবার থেকে গুজরাট উপকূলের সবগুলো সমুদ্র বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। জেলেদের ১৫ জুন পর্যন্ত সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পর্যটকদের দ্বারকা, সোমনাথ, সাসান ও কচ্ছ থেকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।
ওড়িশায় ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার এক মাস পর ঘূর্ণিঝড় বায়ু সৃষ্টি হয়; সংস্কৃত ও হিন্দিতে ‘বায়ু’ বলতে বাতাস বোঝায়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত