শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫১ এএম
এফএনএস স্পোর্টস: বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে দুই ফিফটির দেখা পেলেও সহজাত আক্রমণাত্মক রূপে দেখা যায়নি ডেভিড ওয়ার্নারকে। পাকিস্তানের বিপক্ষে দাপুটে সেঞ্চুরিতে ছন্দ ফিরে পেয়ে উচ্ছ্বাসিত অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার।
গত বছর কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ওয়ার্নার। আফগানিস্তানের বিপক্ষে দলের প্রথম ম্যাচে পঞ্চাশ ছুঁয়েছিলেন ৭৪ বলে। তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ফিফটি স্পর্শ করেন ৭৭ বলে, তার মন্থরতম ওয়ানডে ফিফটি।
বুধবার পাকিস্তানের বিপক্ষে শুরু থেকে দেখা যায় আত্মবিশ্বাসী ওয়ার্নারকে। ৫১ বলে পঞ্চাশ ছোঁয়ার পর ১০২ বলে তুলে নেন সেঞ্চুরি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজের উচ্ছ্বাসের কথা জানান ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
“মাঠে এসে আমি যেভাবে খেলতে পারি বলে আমি জানি, সেভাবে খেলাটা ছিল দুর্দান্ত। আমি উৎফুল্ল।”
দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বলেও জানান ওয়ার্নার।
“আমার মনে সবসময় চিন্তাটা ঘুরত। আর আমি মনে করি, যতটা পারি নিজেকে ফিট রাখতে এবং যেসব টি-টোয়েন্টি টুর্নামেন্টে আমি খেলেছি সেখানে যত বেশি সম্ভব রান করতে সেটাই আমাকে তাড়িত করেছে।”
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত