গাড়ি দুর্ঘটনায় পুরানের ক্যারিয়ার শেষ হতে চলছিলো

bcv24 ডেস্ক    ০৯:৩৪ পিএম, ২০১৯-০৬-১৩    628


গাড়ি দুর্ঘটনায় পুরানের ক্যারিয়ার শেষ হতে চলছিলো

প্রায় চার বছর পার হয়েছে। উইন্ডিজ ক্রিকেটার নিকোলাস পুরান এখন ক্রিকেট বল নিয়ে খেলতে পারছেন। কিন্তু চার বছর আগেও তার দুই পায়ে ভর দিয়ে দাঁড়ানোরই কথা ছিলো না, ক্রিকেট খেলা তো দূরের।

শুক্রবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে মাঠে নামার আগে নিজের সে দুঃসহ অভিজ্ঞতার বর্নণা দেন পুরান। পুরানের বলা ২০১৫ সালের সেই ঘটনা হুবহু নিচে দেওয়া হলো-

‘আমি অনুশীলন থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দেয়। এর থেকে বেশি আমি আর কিছু মনে করতে পারি না। আমি যখন জেগে উঠি তখন আমার গারি ভেঙ্গেচুরে একাকার। এরপর অ্যাম্বুলেন্স আসে ও আমাকে সেখান থেকে বের করে। আমার প্রচণ্ড ব্যথা লাগছিলো।আমি শুধু তাদের কাছে চাইছিলাম আমাকে বের করুক।’

‘পরের দিন যখন আমি জেগে উঠি আমার দুই পা-ই অবশ হয়ে ছিলো। তারা নড়ছিলো না। আমি তাদের অনুভব করতে পারছিলাম না। ১২টা দিন আমি শুধু পেইনকিলার খেয়ে হাসপাতালে ছিলাম। ডাক্তার আমাকে বললো, সে সঠিক জানে না আমি আর ক্রিকেট খেলতে পারবো কিনা! সে বলতে পারেনি আমি আর কোনোদিন দৌড়াতে পারবো কিনা। আমার রক্তচাপ বেড়ে যাচ্ছিলো। আমি ভয় পাচ্ছিলাম। আমি শুধু প্রার্থণা করেছি যা আমাকে শক্তি দিয়েছে।’

সে সময় পুরানের দুটি অস্ত্রোপচার হয়। প্রথমটিতে তার বাম হাটুর ভাঙা প্ল্যাটিলা (বাটি) ঠিক করা হয়। দ্বিতীয়টিতে ডান পায়ের গোড়ালি ঠিক করে বসানো হয় যা একেবারেই বিচ্ছিন্ন ছিলো। বাম পাশের পুরোটাই নাড়ানো সম্ভব ছিলো না যা তাকে ছয় মাসের জন্য হুইল চেয়ারে বসিয়ে দেয়। 

‘মানসিকভাবে এটা আমার জন্য ভয়ংকর ছিলো। থেরাপি নেওয়ায়ও সহজ ছিলো না। প্রথমত আমার পেশি বেশ দুর্বল ছিলো। তাই আমি আমার হাঁটু, গড়ালি কিছুতেই ভর দিতে পারছিলাম না। ফিজিও চেষ্টা করলেও আমি প্রচণ্ড ব্যথা অনুভব করতাম। তবে এই দুর্ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। একজন ভালো মানুষ, একজন ভালো ক্রিকেটার বানিয়েছে।’  

পরিবারকে তার উপর ভরসা রাখতে বলেন পুরান। আর সেই ভরসাতেই আবারও ক্রিকেটে ফেরেন তিনি। ২০১৬ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় টি-টোয়েন্টি দিয়ে। 


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত