‘ফিফার মতো হও’: হোল্ডিং

bcv24 ডেস্ক    ০৯:৩৫ পিএম, ২০১৯-০৬-১৩    653


‘ফিফার মতো হও’: হোল্ডিং

এবারের বিশ্বকাপে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে। ক্যারিবীয়দের সে ম্যাচে মাশুল দিতে হয়েছে কিছু ভুল সিদ্ধান্তের কারণে। ধারাভাষ্যকার হিসেবে সে ম্যাচের আম্পায়ারিং নিয়ে কড়া সমালোচনা করেছিলেন মাইকেল হোল্ডিং, সে কারণে আইসিসির সতর্কবার্তা পেতে হয়েছে তাঁকে। তবে আইসিসিকে পাল্টাও দিয়েছেন সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার।

ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান আগের চেয়ে অনেক কমেছে, এ নিয়ে যথেষ্ট আলোচনা আছে। আম্পায়ারিংয়ের দৈন্য দশা যেন আরও বেশি করে ফুটে উঠেছে এবারের বিশ্বকাপে। একের পর এক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত দিয়ে চলেছেন আম্পায়াররা। আইসিসি কোথায় আম্পায়ারদের ভুল শুধরানোর চেষ্টা করবে, তা না, উল্টো বাজে আম্পায়ারিং নিয়ে কথা বলায় ধারাভাষ্যকারদের পেছনে লেগেছে। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচের বাজে আম্পায়ারিং নিয়ে সমালোচনা করায় সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার মাইকেল হোল্ডিংকে নোটিশ ধরিয়ে দিয়েছে তারা। হোল্ডিং অবশ্য আইসিসিকেই পাল্টা একহাত নিয়েছেন। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার মতো হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচে দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি ও রুচিরা পাল্লিয়াগুরুগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একের পর এক বাজে সিদ্ধান্ত দিয়ে গেছেন। ম্যাচে পাঁচবার ডিআরএসে ভুল প্রমাণিত হয় আম্পায়ারদের সিদ্ধান্ত। মিচেল স্টার্কের স্পষ্ট নো বলেও গেইলকে আউট দিয়েছেন গ্যাফানি। ভুল সিদ্ধান্তগুলোর মাশুল সেদিন ওয়েস্ট ইন্ডিজ দিয়েছে ভালোভাবেই।

সেদিন ম্যাচ চলার সময় ধারাভাষ্য দিচ্ছিলেন হোল্ডিং। সরাসরি আম্পায়ারদের ভুল সিদ্ধান্তগুলোর সমালোচনা করেন তিনি। এই ঘটনার পরেই নড়েচড়ে বসে আইসিসি। সব ধারাভাষ্যকারকে সতর্ক করে মেইল পাঠায় তারা। আইসিসির এমন কাজ একদমই ভালো লাগছে না হোল্ডিংয়ের। আইসিসির জায়গায় ফিফা হলে কখনোই ম্যাচ অফিশিয়ালদের এমন অন্যায় সুবিধা দেওয়া হতো না বলে মনে করিয়ে দিয়েছেন হোল্ডিং, ‘সেদিন অস্ট্রেলিয়া-উইন্ডিজ ম্যাচের আম্পায়াররা যেভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত দিল, ফিফা হলে সেসব ম্যাচ অফিশিয়ালদের সরাসরি বাক্স-পেটরা গুছিয়ে বাসায় চলে যেতে বলা হতো। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আর একটা ম্যাচেরও দায়িত্ব দেওয়া হতো না তাঁদের। একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি মনে করি, ক্রিকেটের মান আরও উন্নত হওয়া উচিত। আম্পায়াররা তাঁদের কাজ ঠিকমতো না করলেও তাঁদের আগলে রাখা কি আইসিসির দায়িত্ব নাকি?’

আইসিসির ক্রমাগত এমন খবরদারিতে বিরক্ত হোল্ডিং, ‘ধারাভাষ্যকারদের প্রতিদিন এভাবে চাপ প্রয়োগ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যাতে এসব ভুল নিয়ে আলোচনা করা না হয়।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত