সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩২ এএম
সরকার আমদানি নীতি আরো সহজ করতে যাচ্ছে। প্রতি ৩ বছর পর পর আমদানীতি নবায়ন (রিনিউ) করা হয়। দেশের অবস্থা, পণ্য এবং বৈদেশিক বাণিজ্য বিবেচনা করে নতুন আদেশে সংযোজন-বিয়োজন করা হয়। সর্বশেষ ২০১৫-১৮ মেয়াদের জারি করা আমদানি নীতির মেয়াদ ২০১৮ সালের ৩০ জুন শেষ হয়। তবে নতুন আদেশ জারি না হওয়া পর্যন্ত আগের নীতি কার্যকর থাকে।
আমদানি নীতি আদেশ, ২০১৮-২০২১ অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর এখন আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। তারপর প্রধানমন্ত্রী অনুমোদন দেবেন। তারপর বাণিজ্য মন্ত্রণালয় ওই নীতি কার্যকর করতে আদেশ জারি করবে। বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, রফতানিমুখী শিল্পের কাঁচামাল আমদানিতে বন্ডেড সুবিধাসহ আরো সহজ শর্ত রেখে সরকার নতুন আমদানি নীতি করতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন আমদানি নীতি আদেশ সম্প্রতি অর্থনৈতিক মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের জন্য উঠেছিল। তবে কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী দেশের বাইরে থাকায় কৃষিমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে আমদানি নীতিতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত শোনা হয়।
সূত্র জানায়, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এলসি খোলা হয়ে থাকে। যখন রিজার্ভ কম থাকে, তখনো এলসি খোলার প্রয়োজন হয়। আর তা খুলতে অনেক ফরম পূরণ করতে হয়, যা জোগান দিতে ব্যবসায়ীদের বেশ বেগ পেতে হয়। যা ডুয়িং বিজনেসের ক্ষেত্রে অন্তরায়। এখন রিজার্ভ ভাল। তাই এখন ফরম পূরণের জটিলতা কমিয়ে আনা হবে। বিশেষ করে এলসি খোলার ক্ষেত্রে কিছু বিষয়ে শিথিল করা হচ্ছে।
এদিকে নতুন আমদানী নীতি প্রসঙ্গে অর্থনৈতিক মন্ত্রিসভা কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা খাতুন জানান, বাংলাদেশ অর্থনৈতিক মন্ত্রিসভা কমিটিতে ব্যাংকের এক প্রতিনিধি মতামত দেন- আমদানির ক্ষেত্রে লেটার অব ক্রেডিট ফরম আর দরকার পড়বে না। একসময় দেশের প্রবাসী আয় এবং বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ কমে যাওয়ায় এলসি ফরমের বিষয়টি যুক্ত করা হয়েছিল। কিন্তু এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যাওয়ায় ওই এলসি রেস্ট্রিকশন আর রাখার দরকার নেই। আগে রিজার্ভ কম ছিল, তাই নিরাপত্তার জন্য বেশকিছু শর্ত ছিল। তারপর পর্যালোচনা করে ওই প্রস্তাবটি মৌখিকভাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি। এখন বাংলাদেশ ব্যাংক প্রস্তাবটি লিখিতভাবে জানানোর পর আমদানি নীতি সংযুক্ত করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত