সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৩ এএম
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ক্রিকেট বিশ্বকাপ দেখার জন্য বাঁশের খুঁটিতে টেলিভিশনের অ্যান্টেনা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, রায়েদ ইউনিয়নের কালডাইয়া গ্রামের মো. এমারত হোসেন (৪৫) এবং তার ছেলে মো. সেলিম (২১)।
রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল হাকিম মোল্লা হিরণ জানান, কালডাইয়া গ্রামে স্যাটেলাইট টেলিভিশনের কেবল (ডিশ) সংযোগ নেই। খেলা দেখার জন্য এমারত ও তার ছেলে একটি কাঁচা বাঁশের খুটির মাথায় অ্যান্টেনা বেঁধে মাটিতে পোঁতার চেষ্টা করছিলেন। কিন্তু ঠিকমত না হওয়ায় বাঁশটি কাত হয়ে পাশের ৪২০ ভোল্টের বিদ্যুৎ লাইনের উপর গিয়ে পড়ে। তাতে কাঁচা বাঁশ বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় সেবা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত ৮টার দিকে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এমারত ছিলেন একজন মৌসুমী ফল বিক্রেতা। আর সেলিম স্থানীয় একটি কলেজে লেখাপড়া করার পাশাপাশি এক কারখানায় চাকরি করতেন।
কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বাবা-ছেলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত