সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৯ এএম
অসুস্থ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল হাসপাতাল থেকেই সরাসরি জাতীয় সংসদ ভবনে গেছেন নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের জন্য।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুরে অ্যাপোলো হাসপাতাল থেকে সংসদ ভবনে যান অর্থমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাজেট সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকেও তিনি অংশ নেন। সংসদে তোলার জন্য এই বৈঠকেই আগামি অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। বিকাল ৩টায় সংসদ বসলে অর্থমন্ত্রী ২০১৯-২০ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। অর্থমন্ত্রী হিসেবে এটাই হবে তার প্রথম বাজেট।
সাদা পাজামা-পাঞ্জাবির ওপর কালো মুজিব কোট পরিহিত মুস্তফা কামাল বেলা সোয়া ১টার দিকে সংসদে পৌঁছালে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে হাত ধরে ভেতরে নিয়ে যান। অসুস্থতার মধ্যে গত বুধবারও হাসপাতাল থেকে বাজেট অধিবেশনে যোগ দিতে সংসদে গিয়েছিলেন অর্থমন্ত্রী। কয়েক দিন জ্বরে ভোগার পর মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন ৭২ বছর বয়সী মুস্তফা কামাল। পরে চিকিৎসকের পরামর্শে রাতে তিনি হাসপাতালেই থেকে যান বলে সংবাদমাধ্যমে খবর আসে। বাজেটের দুদিন আগে অর্থমন্ত্রীর অসুস্থতার খবরে উদ্বেগ তৈরি হলে মঙ্গলবার রাতেই অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তি দেন।
সেখানে তিনি বলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রুটিন মেডিকেল চেকআপের জন্য সন্ধ্যায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। তিনি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন।
আগামী ১৩ জুন, ২০১৯ তারিখে তিনি ইনশাল্লাহ ২০১৯-২০ অর্থবছরের বাজেট মহান জাতীয় সংসদে উপস্থাপন করবেন। অর্থমন্ত্রীর অসুস্থতার কারণ নিয়ে মন্ত্রণালয় বা পরিবারারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। মুস্তফা কামাল ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে কয়েকটি সংবাদমাধ্যমে খবর এসেছে। অর্থমন্ত্রীর একজন রাজনৈতিক সহকর্মীও একই ধরনের কথা বলেছেন। তবে চিকিৎসকদের মাধ্যমে এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত