জিপিএস

bcv24 ডেস্ক    ১২:০৯ পিএম, ২০১৯-০৬-১৪    755


জিপিএস

গল্পটা একটি জিপিএসকে নিয়ে। আমরা কোথাও কাজে বা বেড়াতে গেলে জিপিএস একটি অতীব চমৎকার আবিস্কার। এর ব্যবহার দিন দিন অনেক বেড়েই চলেছে এবং এর সাথে সাথে মানুষ দিনদিন জিপিএস এর উপর অনেক নির্ভরশীল হয়ে পড়ছে, তার মানে দিনদিন জিপিএস মানুষকে অনেকটা অলস করে দিচ্ছে। আকাশের বিমান থেকে শুরু করে জলযান, মোটরযান, সাবমেরিন, পুলিশ, এ্যাম্বুলেন্স। এই যুগের নুতুন সব গাড়ীতে আর মুঠোফোনে জিপিএস যেন একটি অতি সাধারণ ফিচার । 

জিপিএস সব চেয়ে বেশী ব্যবহার হচ্ছে মোটর গাড়ীতে বিশেষ করে পুলিশ, এ্যাম্বুলেন্স, লিমোজিন, ট্যাক্সি ক্যাব ইন্ডাস্ট্রিতে। ৮ থেকে ১০ বছর আগেও জিইপিএস’র দাম বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেক বেশী ছিল। ৪/৫ বছর আগেও দেখেছি গাড়ী থেকে জিপিএস চুরি হতো খুব বেশী। শহরের কিছু ছিচকে চোর, বাম, ড্রাগ এডিক্টরা গাড়ী থেকে জিপিএস চুরি করে অনেক কম দামে খোলা বাজারে বিক্রি করতো। এখন জিপিএস অনেক সহজলভ্য বলা চলে। একদিন মধ্যরাতে একটা প্রোগ্রাম শেষ করে পার্কিং লটে এসে দেখি আমার গাড়ীর একটা জানালা ভাঙ্গা। গাড়ীর জানালা ভেঙ্গে জিপিএস চুরি করে নিয়ে গেছে। 

এবার একটু অন্য প্রসঙ্গ। সেদিন এক ফ্যামিলি পার্টিতে অনেক দিন পর আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা। দেখে মনে হলো মনটা খারাপ। জিজ্ঞেস করতেই হরহর করে সব ঘটনা এক নিঃশ্বাসে বলে দিল। আমি হাসবো না সহানুভূতি দেখাবো বুঝতে পারলাম না। নাম তার সাবের, বেশ চটপটে, চালাক চতুর। পেশায় একজন ট্যাক্সি চালক। 

কয়েকদিন আগের ঘটনা। ডাউন টাউনে ট্যাক্সি স্টান্ডে পার্ক করে বসে আছে। এক সময় নোংরা গোছের অল্প বয়সী এক যুবক বয়স ২২ থেকে ২৫ বছর হবে হয়তো। সাবেরে’র গাড়ীর কাছে এসে আস্তে করে জিজ্ঞেস করলো “ইয়ু নিড এ জিপিএস? অল্ মোস্ট নিউ, ব্রান্ড নিউ ইস ২৫০ ডলারস” সাবের বলল– হাউ মাচ? ছেলেটি বলল, গিভ মি ১০০ ডলারস । সাবের বলল– ৩০, ছেলেটি বাজে একটা চেহারা করে বলল– নিউ প্রাইস ইস ২৫০ ডলার্স ম্যান, সাবের বলল– ৩০ ডলার্স ফাইনাল প্রাইস। ছেলেটি বিড়বিড় করতে করতে চলে গেলে। মনে হলো বকা দিতে দিতে চলে গেল। সাবের মিরর দিয়ে দেখলে ছেলেটি পিছনের গাড়ীর ড্রাইভারকে একইভাবে জিজ্ঞেস করছে । 

কিছুক্ষণ পর সেই ছেলেটি আবারো সাবেরের গাড়ীতে জানালায় টোকা দিল। সাবের বসে বসে বাংলা সংবাদপত্র পড়ছিল। ঘাড় ফিরিয়ে দেখল সেই ছেলেটি আবারো এসেছে। মনে হলো অন্য কারো কাছে জিপিএসটা বিক্রি করতে পারেনি। ছেলেটি বলল, হেই ম্যান গিভ মি ৫০ ডলার্স। সাবের বলল- ৩০ ডলার্স ফাইনাল প্রাইস। ছেলেটি বেজায় মেজাজ করে বলল, ওকে গিভ মি থার্টি। এই বলে ছেলেটি পকেটের ভিতর থেকে জিপিএসটা বের করে সাবের’র হাতে দিল। সাবের জিপিএসটা হাতে নিয়ে ভাল করে দেখছিল। ছেলেটি রেগে গিয়ে বলল, হেই ম্যান ২৫০ ডলার্স জিপিএস ইয়্যু আর বাইং ফর ৩০ ডলার্স, হোয়াট আর ইয়ু চেকিং? সাবের পকেট থেকে ৩০ ডলার বের করে দিতেই ছেলেটি বলল, বস আই বেগ ইয়ু এনাদার ৫ ডলার্স, প্লিজ গিভ মি। সাবের ভাবলো জিপিএসটা দামীই হবে। পকেট থেকে আরো ৫ ডলার ছেলেটিকে দিতেই ছেলেটি মুহুর্তের মধ্যে উধাও হয়ে গেল । 

সাবের মনে মনে খুব খুশী যে ২৫০ ডলারের জিপিএস মাত্র ৩৫ ডলারের কিনতে পেরে । এতদিন তার একটা জিপিএস ছিল যেটা প্রাইভেটকার আর ট্যাক্সি দু’টোতেই ব্যবহার করতো। এবার দু’টো জিপিএস হওয়াতে ভাবছে একটা ট্যাক্সিক্যাবে আর একটা প্রাইভেট গাড়ীতে সব সময়ের জন্য ব্যবহার করতে পারবে এবং পরিশেষে তাই হলো। 

এবার আসি মূল গল্পে। আগস্টের শেষ। লং উইকেন্ড। কয়েক দিন পর ছেলে-মেয়েদের স্কুল খুলে যাবে। প্ল্যান হলো স্কুল খোলার আগে আমেরিকার কানেক্টিকাট’এ সাবের’র ছোট বেলার বন্ধু রাহুলের বাসায় বেড়াতে যাবে ২/৩ দিনের জন্য। যা প্ল্যান তা’ই হলো। সাবের সবাইকে নিয়ে চলে গেল বন্ধুর বাড়ী কানেক্টিকাট। প্রসংগ যখন জিপিএস তখন অবশ্যই নতুন জিপিএস সাথে আছে। দুই দিন খুব আনন্দ করে বেড়ালো বন্ধুর বাড়ী। ছেলে-মেয়েদের স্কুল খুলে যাবে অল্প দিনের মধ্যে। তাই বাড়ী ফেরার পালা। বন্ধুর বাড়ী এত আদর আপ্যায়ন তাই দুপুরের খাবার না খাইয়ে আসতে দিলো না। তার মানে বন্ধুর বাড়ী থেকে যাত্রা শুরু করতে করতে দুপুর পেরিয়ে গেল। সাবের মোটেও চিন্তিত নয়। বাচ্চাদের স্কুল এখনো বন্ধ, তাছাড়া জিপিএস তো আছেই, পথ হারাবার ভয় নাই। শুভ শুভ বলে রওনা করলো কানেক্টিকাট থেকে টরন্টোর উদ্দ্যেশে। গাড়িতে উঠেই জিপিএস এ বাড়ী ফেরার জন্য হোম বাটনে চাপ দিল। তারপর ছেলে-মেয়েদের সাথে গল্প গুজবে মত্ত হয়ে গেল সবাই । জিপিএসে পরবর্তী এক্সিট কখন এই দেখে গাড়ী চালাতে লাগলো। আলবানি পার হবার পর বাফেলো পর্যন্ত প্রায় ৫ ঘন্টার রাস্তা।

লম্বা সফর, এই ভাবে প্রায় সাড়ে তিন ঘন্টা চালাবার পর হঠাত দেখলো ব্রিজ টু মন্ট্রিয়েল। হাইওয়ে ৯০ ইস্ট থেকে কখন যে ৮৭ নর্থ এ চলে এসেছে টেরই পায়নি। মনে করল এটা হয়ত অন্য কোন এক সহজ রাস্তা। জিপিএস অনুসরন করতে লাগলো। স্মার্ট সাবের এর যে ভুল হতে পারে সেটা কাউকে বুঝতেই দেয়নি। টেনশনে টেনশনে জিপিএস অনুসরন করতে করতে চলল। কেমন যেন অজান পথ। অনেকটা ধোঁকা ধোঁকা লাগছে। সাবের এর স্ত্রী একবার বলেই ফেলল, আমার কি অন্য পথে যাচ্ছি? সাবের বলল হ্যাঁ, অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি। হাইওয়ে থেকে এক্সিট নিয়ে অনেকটা আঁকা বাকা পথ নিয়ে শেষ পর্যন্ত একটি বাসার সামনে থামল। জিপিএস এ মধুর কন্ঠির গলায় ভেসে এলো ‘ইয়উ হ্যাভ রিচড ইয়র ডেস্টিনেশন “সাথে সাথে সাবের এর বৌ বলল, এটা কোথায় নিয়ে এলে? “১১ রু রেডপাথ, মন্ত্রিয়েল”। সাবের চিন্তায় পরে গেল যে জিপিএস এখানে নিয়ে এলো কেন। এর মধ্যে রাত ৯টা বেজে গেছে। পিছনে থেকে সাবের এর মেয়ে বলল, হোইচ এড্রেস ডিড ইয়ু পুট ড্যাডী? সাবের বলল, আমি তো হোম বাটন প্রেস করেছি। মেয়ে আবারো বলল, চেক দ্যা এড্রেস ইফ ইউ হ্যাভ ইট রাই । সাবের জিপিএস এড্রেস মেন্যুতে যেয়ে দেখে ও’মা, এ’তো দেখি ১১ রু রেডপাথ, মন্ত্রিয়েল’ই লেখা আছে। মেয়ে পেছনে থেকে আবারো বলল, হাউ ডিড ইউ গেট দিস এড্রেস? সাবের কথা বলছে না। সাবেরের এর এবার টনক নড়লো। এটা তো চোরের কাছে থেকে কেনা জিপিএস। মনে হয় জিপিএসটা এই বাসার কারোই হবে। চোরের মন পুলিশ পুলিশ, এই ভেবে কোন কথা না বলে দ্রুত ঐ এলাকা ত্যাগ করল। ততক্ষনে রাত প্রায় সাড়ে ৯ টা বাজে। মেজাজ তখন তুঙ্গে। নিজের বোকামীর কথা বাচ্চাদের বলতে পারছে না। এদিকে অনেক রাত হয়ে গেছে। এতক্ষন গাড়ী চালিয়ে টায়ার্ড হয়ে গেছে তার পর মন্ট্রিয়েল থেকে টরন্টো আরো প্রায় সাড়ে ৫ থেকে ৬ ঘন্টা ড্রাইভ ভাবতেই সাবেরের মেজাজ আরো খারাপ হয়ে গেল। নির্জন একালা থেকে তাড়াতাড়ি বের হবার জন্য বেপরোয়া গাড়ী চালাচ্ছিল। সাবের এর মাথায়’ই ছিল না যে টরন্টো’র মত মন্ট্রিয়েলে রেড লাইটে ডানে বা বামে মোড় নেয়া যায় না। এর মধ্যে অনেক গুলো রেড লাইটে ডানে বামে মোর নিয়ে দ্রুত গাড়ী চালাচ্ছিল। সড়কের স্পিড লিমিট কত সেটাও দেখার মত চিন্তা ভাবনাও মাথায় কাজ করছিল না। কপাল মন্দ হলে যা হয়। কিছু দূর যেতেই পিছন থেকে পুলিশের বাতি জ্বলে উঠলো। এবার সাবের এর হাত-পা কাপাকাপি শুরু হতে লাগলো। বিনা দ্বিধায় গাড়ী সাইডে পার্ক করলো । 

গাড়ী শুদ্ধ সবাই চুপচাপ বসে আছে। পুলিশ অফিসার সাবেরের পাশে এসে গাড়ীর কাগজপত্র আর ড্রাইভার লাইসেন্স দেখতে চাইলো। নিরুপায় সাবের পুলিশ অফিসারকে শুধু বলল, কানেক্টিকাট থেকে টরন্টো যাবে কিন্তু ভুল করে এই রাস্তায় এসে পরেছি। কয়েকটা রেড লাইট সিগন্যালে মোড় নেয়া আর স্পিডিং করার জন্য তাকে দু’টো টিকিট দেয়া হল । জরিমানা সর্বমোট ৬৫০ ডলার আর ৬ পয়েন্টস। এমন বিপদে সাবেরে’র স্ত্রী আর ছেলে মেয়েরা চুপ করে রইল। কোন কথা বলে সাবেরকে আরো চটাবার সাহস কেহ আর রাখলো না । 

তখন রাত বাজে সাড়ে ১১ টা। এ সময় টরন্টোতে বাসায় থাকবার কথা ছিল কিন্তু এখন সে মন্ট্রিয়েলে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে। হাতে দুই’টা টিকিট। একটা স্পিডিং আর একটা রেড লাইট অমান্য করার জন্য। মাত্র ৩৫ ডলারে কিনেছিল জিপিএস’টা যার বাজার মুল্য ২৫০ ডলার হবে হয়তো। সামান্য কিছু ডলার বাঁচাবার জন্য এক চোর’কে প্রশ্রয় দিয়েছিল সাবের। ২৫০ ডলারের জিপিএস মাত্র ৩৫ ডলারে কেনার লোভে পরে বিনিময়ে দুটো টিকেট, জরিমানা ৬৫০ ডলার, ৬ পয়েন্টস, মানষিক যন্ত্রনা, অতিরিক্ত সময় ব্যয়, গাড়ীর জ্বালানী সব মিলিয়ে জিপিএস এর দাম একটু বেশীই পরে গেল । 



রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত