এবারো বাড়ী ফেরা হলো না........

bcv24 ডেস্ক    ১২:১৭ পিএম, ২০১৯-০৬-১৪    752


এবারো বাড়ী ফেরা হলো না........

প্রিয় মাম্মী, 

কেমন আছো তুমি? ভালো আছো তো?

কি করে থাকবে ভালো আমায় ছেড়ে, আমাদেরকে ছেড়ে? তা আমি বেশ ভালোই করেই জানি, বুঝি। কিন্তু কি করবো বলো? এতো কাজের চাপ তারপর বছরে শুধুমাত্র দু সপ্তাহের ছুটি। মাধবী, অর্ক ওদের অফিস, ইউনির্ভাসিটি সবকিছু মিলিয়ে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আর পারিনা জীবনের বেশীর ভাগ ইচ্ছাটা পূরণ করতে। 

আর তুমি তো বলো সংসার ধর্ম সবার আগে। ঠিক যেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মাম্মী তোমার কি মনে আছে ছোট বেলায় ঠিক রোজার দিনে আমি রোজা রাখতে চাইতাম আর তুমি আমাকে রোজা রাখতে দিতে চাইতে না। কতো কান্নাকাটি করে রোজা রাখতাম। তবে অনেক কষ্ট হতো পানির পিপাসা লাগতো তাই তো গোসল করার সময় জীহ্বাটা বের করে ঠান্ডা পানিতে লুকিয়ে লুকিয়ে ভিজাতাম আর বলতাম আল্লাহ মাফ করো প্লিজ....

আর ইফতারের সময় তুমি বানাতে সব মজার মজার খাবার। সবাই মিলে কতো মজা করে ইফতার খেতাম। পাশের বাড়ীর বন্ধুদের বাড়ী গিয়ে দিয়ে আসতাম। জানো এখানে এগুলো হয়না বললেই চলে। হ্যাঁ হয় কিন্তু সবকিছু কেমন যেনো মেকি, সেকি ঐ আনন্দটুকু কেনো যেনো পাইনা। 

তোমার মনে আছে ঈদের আগে যে নতুন জামা জুতো কিনার জন্য প্রায় প্রতিদিনই বাজারে যেতাম আমরা কি যে মজা হতো। কিন্তু জানো এখানের বাচ্চাগুলো ঠিক এইভাবে অনুভব করে না। কারণ, এরা সারা বছর প্রায় প্রতি সপ্তাহে নতুন জামা, জুতো পেয়ে ঐ ঈদের জামার আনন্দটাই বুঝেনা। অবশ্য ওদের এতে করে কোনো দুঃখ ও নেই। কারণ ওরা তো পাওয়ার অনুভূতিটাই বুঝে না। মাম্মী আমার ঈদের জামা, জুতো কাউকেও দেখতে দিতে চাইতাম না। আমার মনে হয় শুধুমাত্র এটা আমার নয় প্রায় সবারই একই অবস্থা ছিল। জানো খুব খুব ইচ্ছা করে আবারো তোমাদের সাথে ঈদ করি ঈদের আনন্দ ভাগাভাগি করি। একসাথে কবে হবে আবার এসব আনন্দ বলো না। তুমি বলো না আমায়। তবে কি আর হবে না এসব আনন্দ? বাইশটা বছর হলো আমি দেশের বাইরে মাঝে মাঝে মনে হয় কমেন করে কেটে গেল এতোগুলো বছর আমার প্রিয় জন্মভূমি আর তোমাকে ছাড়া, তোমাদের ছাড়া। খুব লোভ হয় জানো তো যখন দেখি কেউ ঈদ করতে বাড়ী ফিরছে। হিংসা ঠিক বলবো না তবে ওদের দেখে খুব ভালো লাগে যে, হয়তো আমি পারি নাই কিন্তু ওরা তো পেরেছে। 

তুমি ভালো থেকো মাম্মী। যেভাবে তোমার ভালো লাগে ঠিক সেভাবেই থেকো। আমাদের জন্য চিন্তা করো না। আমি, আমরা ভালো আছি। খুব ভালো আছি। আবার লিখবো তোমায়, অনেক ভালোবাসি তোমায় মাম্মী। আমায় ক্ষমা করো মাম্মী। মাঝে মাঝে রবীঠাকুরের গানটা খুব জোরে জোরে গাইতে ইচ্ছে করে। “কি পেয়েছি কি পাইনি তারই হিসাব মিলাতে মন মোর নহে রাজী” আহ হৃদয়ের ছায়াতে আলোতে বাশরী উঠিছে বাজী কি পাইনি।

 ইতি তোমার গোধূলী



রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত