পূর্বানুভূতি স্মরণ

bcv24 ডেস্ক    ১২:৪৫ পিএম, ২০১৯-০৬-১৪    1410


পূর্বানুভূতি স্মরণ

আর্কিটেকচারে পড়াশুনা শেষ করে কেবল ঢাকায় বেসরকারী চাকরিতে (Design Team Consultants) যোগদান করেছি। তরুণ বয়স তখন। আমার বয়েসি বেশ কয়েকজন ছিলাম সে অফিসে। আমরা যার অধীনে ছিলাম ওনার নাম মোস্তফা মাতাহারুল হক। তিনি একজন ষাটোর্ধ বয়েসের সিনিয়র স্থপতি (Architect) ছিলেন। দারুন বাস্তববাদী একজন মানুষ ও চমৎকার কথা বলতেন। একদিন বিকেলে কাজের বিরতিতে চায়ের টেবিলে সবাই বসে আছি।


তিনি আমাদের সবাইকে অবাক করে দিয়ে বললেন,


– তোমাদের দেখলে আমার বড় হিংসে হয়!


আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম,


– কেন স্যার ?


তিনি জবাবে বল্লেন,


– তোমাদের বয়স অল্প। আমার মত হায়াত পেলে আমার মৃত্যুর পরও তোমরা এ পৃথিবীর অনেক কিছু দেখতে পাবে যা আমি পাবো না। তোমাদের এই বয়সে যা কিছু ইচ্ছে তাই করতে পারো। যা আমি এখন আর পারি না। তোমাদের বয়সি ছেলেপেলেরা আমাকে এখন সময় দেয়ও না, যা বড় কষ্টের।


কথাগুলো বলতে বলতে তার চোখ দুটো ভিজে গিয়েছিল। সত্যি তাই! উনি আজ নেই, আমরা আছি, দেখছি ও উপভোগ করছি অনেক কিছুই। একদিন আমরাও থাকবো না। থাকবে এই সুন্দর পৃথিবী, থাকবে আমাদের উত্তরসূরিরা, তারা যা দেখবে ও উপভোগ করবে, আমরা তা দেখবো না। আর এটাই প্রকৃতির নিয়ম এবং বাস্তবতা। সত্যিই মিস করি ফেলে আসা সেইসব সময়গুলি।


সেই তরুণদের দলে ছিলাম আমরা যে কয়জন উদ্যোমী মনের তরুণ ও অভিজ্ঞতায় সমাহার প্রকৌশলী ও স্থপতিরা। মিস করি আর্কিটেক্ট মোস্তফা মাতাহারুল হক স্যারকে, যিনি থাকতেন সবসময় হাসিখুশি ও পজিটিভ। মিস করি আর্কিটেক্ট হাবিব রহমান ভাইকে, যিনি স্নেহ করতেন বড় ভাইয়ের মতো। আল্লাহ যেনো ওনাদের পরলোকগত আত্মার শান্তি দেন। মিস করি আর্কিটেক্ট রাফিউল আলম পিন্টু ভাইকে, যার ইন্টারিওর ও ত্রিমাত্রিক ডিজাইন নিঃসন্দেহে অনবদ্য।

তারপর, আমি জয়েন করলাম বাংলাদেশের প্রথম শ্রেণির ইন্জিনিয়ারিং অর্গানাইজেশান DDC (Design Development Consultants) তে, সেখান থেকে তারা আমাকে পাঠালো তাদের কুয়েত অফিসে। প্রায় একযুগ কুয়েতের হাউজিং মিনিস্ট্রি ও প্রাইভেট সেক্টরে কাজ করে অবশেষে কানাডাকে নিজের নতুন দেশ হিসাবে বেছে নিলাম।


এখানেও একযুগেরও বেশি হলো। দেখছি অনেক, আরো দেখার আশা রাখি। শুকরিয়া সৃষ্টিকর্তার সবকিছুর জন্য!




রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত