শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৫৯ এএম
ছোট
বেলা থেকেই
‘মানুষ মানুষের
জন্য’ এই
বিশ্বাসে ব্রতী
হয়ে মানব
কল্যাণে নিজেকে
নিয়োজিত রেখে
প্রতি মুহুর্তেই
বেঁচে থাকার
আনন্দ খুঁজে
বেড়াই। বাংলাদেশে
১৯৭১ সালের
মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর গুলিতে
আহত হয়েছিলাম
বলেই হয়তো
এখন প্রবাসে
থেকেও বাংলাদেশকে
অনেক বেশি
ভালবাসি। আমার
চলার পথ
যেখানেই বা
যেমনই হোকনা
কেন আমি
সম্মুখে এবং
উন্নয়নের পথে
পথ চলায়
বিশ্বাস করি।
আমার সুদীর্ঘ
এই পথ
চলা সবাইকে
সাথে নিয়ে,
একা নয়।
আর এই
পথ চলতে
চলতে বিগত
১০ বছর
আগে বাংলাদেশ
থেকে থাইল্যান্ড
এবং জাপান
হয়ে এখন
কানাডায়। আসলে
পৃথিবীটা আমার
কাছে একটা–
‘গ্লোবাল ভিলেজ’
মনে হয়।
তাই পৃথিবীর
যেকোনো প্রান্তের
মানুষকে সাহায্য
করতে পারাটা
আমি আমার
মানবিক কর্তব্য
মনে করি।
কৈশোর বেলা থেকেই ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’ এটাই মনে প্রাণে ধারণ করে নতুন কিছু শিখতে পারটাই আমার কাছে সব সময় জীবনের সব থেকে আনন্দের মুহুর্ত মনে হয়েছে।কঠিন পরিশ্রম, সবার প্রতি সংবেদনশীলতা, আর শিক্ষার প্রতি আমার পরম আগ্রহই আমাকে সামনের দিকে এগোতে ও স্বপ্ন দেখতে সাহায্য করেছে। প্রাইমারি, মাধ্যমিক স্কুলজীবনে সরকারি বৃত্তি লাভ, নটরডেম কলেজ থেকে সফলতার সাথে উচ্চ মাধ্যমিক শিক্ষাসম্পন্ন, এবং সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা থেকে এমবিবিএস পাশ করে ১৯৯৫ সালে কালিয়াকইর উপজেলায় মেডিকেল অফিসার হিসাবে আমি আমার কর্মজীবন শুরু করি।পরবর্তীতে থাইল্যান্ডের মাহিদুল বিশ্ববিদ্যালয় থেকে এমপিএইচ এবং জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং টরন্টোর রায়ারসন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রী লাভ করি। ১৯৯৮-২০০১ সালে জাপান সরকারের সহযোগিতায় আজিমপুর মেটারনিটি হাসপাতালের আধুনিক সংস্কার এবং ২০০২-২০০৯ সালে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক হ্যান্ড বুকের প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়নে অংশগ্রহণ ছিল আমার অন্যতম প্রয়াস। পাশাপাশি আমার গবেষণার কেন্দ্রীয় বিষয় ‘মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক হ্যান্ড বুক’ যা বর্তমানে পৃথিবীর ৪২টি দেশে ব্যহৃত হচ্ছে বিভিন্ন পর্যায়ে। একজন বাঙালি হিসাবে, এটা আমার বিরল সম্মান ও আনন্দের বলে আমি মনে করি।
আমি বিশ্বাস করি, একমাত্র প্রকৃত মানবিক শিক্ষা ও মানব সেবাই যেকোনো জাতিকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই, আগামী দিনে নতুন প্রজন্মের সাথে আধুনিক শিক্ষাবিস্তার এবং মানব কল্যাণমুখি ভাল উদ্যোগে নিজের সংশ্লিষ্টতায় আমি সংকল্পবদ্ধ। সবার সুন্দর ও সু্স্থ জীবনের প্রত্যাশায়।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত