শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৫৯ এএম
আমরা বাংলাদেশীরা যেখানে যায় না কেন আমরা সবসময় বন্ধুর পথ অতিক্রম করি। আমাদের ঐক্যবদ্ধ হতে অনেক সময় লাগে, অনেক কিছু হারিয়ে আমাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙ্গে। ত্যাগের মধ্য দিয়ে ঐক্যবদ্ধতার সফল ভোগ করি।
আমাদের মতের অমিল, পথের গড়মিল, বিস্তর চিন্তার পার্থক্য, আমিত্ব যেন অপরিহার্য, আঞ্চকিতার প্রভাব, ভালবাসার অভাব, স্বাধীনতা চর্চায় অসাবধানতা। এসব যেন নিত্যসঙ্গী। সুদূর কানাডা এসে দীর্ঘ ৯ মাস বাংলাদেশী কমিউনিটির সাথে মিশে এসব অভিজ্ঞতা আমার মনে সারাক্ষণ ঘুরপাক খায়। তবে এত প্রতিকূলতা সত্ত্বেও আশাব্যাঞ্জক অনেক কিছুই চোখে পড়েছে। কানাডার মূল স্ট্রীমে আমাদের বাংলাদেশীদের অনেকের গৌরবময় ভূমিকা। অনেক আশার সঞ্চার করে। বাংলাদেশী সংষ্কৃতি চর্চায় সংগঠনগুলোর কার্যক্রমও প্রশংসার দাবি রাখে। রিয়েল এস্টেট ব্যবসা ও আইন ব্যবসায় কয়েকজনের সফলতা আমাদের উজ্জীবিত করে। কমিউনিটিতে তাদের সহযোগীতাও চোখে পড়ার মত। তবে একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা, সংগঠনগুলোর ভাঙন, ঐক্যবদ্ধ সিদ্ধান্তহীনতা, খুব বেশি চিন্তার বিষয়। কিছু কিছু বিষয়ে আমাদের ঐক্যবদ্ধতা খুব খুব বেশি প্রয়োজন। যে প্রয়োজনীয়তা আমরা বুঝবো হয়তো অনেক কিছু হারিয়ে বা অনেক কিছু না পেয়ে। কানাডায় এশিয়ার অন্য কমিউনিটিগুলো অনেক এগিয়ে সেই তুলনায় আমরা অনেক পিছিয়ে। বার বার আমরা বলে থাকি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তবে একে অন্যের সমালোচনা করে। এ শর্তটি বাদ দিলেই কিন্তু আমরা সত্যিই ঐক্যবদ্ধ হতে পারি।
কানাডায় কিভাবে বাংলাদেশীদের অবস্থান শক্ত হবে সে বিষয়ে আমাদের আগামী ২০ বছরের পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনায় অবশ্যই তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে। আগামী ২০ বছর আমরা আদৌ এগুতে পারবো কিনা! সে বিষয়ে আমি খুব সন্দিহান। কারণ আমার অল্প কিছুদিনের অভিজ্ঞতা থেকে বলতে হচ্ছে, তরুণ প্রজন্মরা বাংলাদেশী কমিউনিটির সংষ্কৃতি চর্চার কার্যক্রম থেকে অনেক দূরে। এ বিষয়টি খুব ভাববার বিষয়, তাদের অবশ্যই বাংলাদেশী সংষ্কৃতি চর্চার বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে। তা না হলে এটাই হবে আগামীতে বাংলাদেশীদের এগিয়ে না যাওয়ার প্রথম অন্তরায়। তাদের নিয়ে ভাবতে হবে। তাদের এগিয়ে নিয়ে যেতে অভিভাববকদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। কারণ তারাই হবে বাংলাদেশী কানাডিয়ান এমপি মন্ত্রী। তাদের মধ্য দিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে। তাই আমরা যারা বাংলাদেশীরা কানাডায় বসবাস করছি তাদের উচিত আপনার সন্তানকে দেশ প্রেমের শিক্ষা দিন। নিজের জন্মভূমিকে সারা বিশ্বের মাঝে তুলে ধরতে উৎসাহিত করুণ।
প্লিজ আমরা মূল স্ট্রীমে বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হই। যত বন্ধুর পথ আছে, সব পথ বন্ধুত্ব দিয়ে জয় করি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করি। এ বন্ধুর পথ বন্ধুত্বে পরিণত করতে বিসিভি২৪.কম সবসময় সকল বাংলাদেশী কানাডিয়ানদের পাশে থাকবে। গত দুই মাস বয়সের এ অনলাইন পত্রিকাটিতে একটু চোখ বুলালেই দেখবেন কতটা পাশে ছিল বাংলাদেশী কানাডিয়ানদের। সবার জন্য শুভ কামনা। সবাইকে ঈদ মোবারক।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত