এবার দীপনের চলচ্চিত্র র‌্যাব বাহিনী নিয়ে

bcv24 ডেস্ক    ০৬:৩০ পিএম, ২০১৯-০৬-১৪    622


এবার দীপনের চলচ্চিত্র র‌্যাব বাহিনী নিয়ে

বাংলাদেশ পুলিশের প্রথম অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে তাক লাগিয়ে দেন নির্মাতা দীপংকর দীপন। এবার তিনি নিয়ে আসছেন নিরাপত্তা বাহিনীর গল্প নিয়ে তৈরি আরও একটি চলচ্চিত্র। 

সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) দুঃসাহসিক অভিযান নিয়ে এ চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘অপারেশন সুন্দরবন’।

প্রযোজনায় আছে র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস।

১৩ জুন বিকালে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় এই ঘোষণা দেওয়া হয়। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নাট্যজন হাসান ইমাম, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, কিংবদন্তি অভিনেতা সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও র‌্যাবের এডিজি (অপস) জাহাঙ্গীর আলম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের একটি মুহূর্ত/ ছবি: অ মামুন দীপন বলেন, ‘অপরাধ দমনে আমাদের র‌্যাব বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন ছিল সাধারণ মানুষের জন্য ভয়ের একটি জায়গা। এমনকি সেখানকার জেলে, মৌয়ালও জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারতো না। সেই দস্যুদের এখন খুঁজে পাওয়া যাবে না। জীবন ও জীবিকায় পরিবর্তন করে দেওয়াতে র‌্যাবের একটি অভিযানের বড় ভ‚মিকা আছে। সেটি নিয়ে নির্মিত হবে চলচ্চিত্রটি।’

পরিচালক জানান, আপাতত চলচ্চিত্রটির নাম ঘোষণা হলো। এরপর ধীরে ধীরে এর শিল্পী চূড়ান্ত করা হবে। চলতি বছরই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২০ সালে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত