নির্দোষ দাবি করল ক্রাইস্টচার্চের জঙ্গি

bcv24 ডেস্ক    ০৬:৫৯ পিএম, ২০১৯-০৬-১৪    608


নির্দোষ দাবি করল ক্রাইস্টচার্চের জঙ্গি

গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জঙ্গি হামলার প্রধান আসামি আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেছে। নিউজিল্যান্ডের ইতিহাসে ভয়ংকরতম ওই ঘটনার মূল হোতা ব্রেনটন ট্যারান্টকে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যাচেষ্টা ও জঙ্গিকাণ্ডের জন্য অভিযুক্ত করা হয়েছে। গণমাধ্যম বিবিসি গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, ২৯ বছর বয়সী ব্রেনটনকে নির্দোষ দাবি করে তার লিখিত বক্তব্যটি পড়ে শোনান আসামির আইনজীবী। 

বিবিসি জানায়, কারাগার সূত্রে পাওয়া এক ভিডিওতে দেখা গেছে, এ সময় নিশ্চুপ বসেছিল ব্রেনটন। গত ১৫ মার্চ গতকাল জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ওপর বন্দুক হামলা চালায় জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেনটন। নিউজিল্যান্ডে এই প্রথম কারো বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আনা হলো। আসামির বক্তব্য শুনানির দিন আদালতে উপস্থিত ছিলেন ক্রাইস্টচার্চ হামলায় নিহত ও বেঁচে যাওয়াদের পরিবার ও স্বজনরা।

আসামির আইনজীবী শেইন টেইট যখন ব্রেটনকে নির্দোষ দাবি করে বক্তব্য পড়ছিলেন, তখন উপস্থিত অনেকের চোখে-মুখে হতাশা প্রকাশ পায়। চোখে পানি দেখা যায় কারো কারো। নিউজিল্যান্ড হাইকোর্টের বিচারক ক্যামেরন ম্যান্ডার জানান, আগামি বছরের ৪ মে মামলার রায় ঘোষণা করা হবে। তিনি আরো জানান, আগামি ১৬ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তত দিন পর্যন্ত আসামিকে রিমান্ডে রাখা হবে। এর আগে গত এপ্রিলে ব্রেনটনকে আদালতে আনা হয়েছিল। সে সময় বিচারক আসামি বিচারকার্যে অংশ নেওয়ার মতো মানসিকভাবে সুস্থ কি না, তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। 

গতকাল বিচারক ম্যানডার বলেন, ‘বিবাদীর আদালতে হাজির হওয়া, আত্মপক্ষ সমর্থন করা কিংবা মামলায় যুক্ত থাকার ক্ষেত্রে প্রতিবন্ধক হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বিবাদীর সুস্থতা পরীক্ষা নিয়ে কোনো শুনানি আবশ্যক নয়।’ গত সপ্তাহে অভিযুক্তের ছবি প্রকাশ না করার বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে বন্দুক হামলা করার অভিযোগে ব্রেনটনকে গ্রেপ্তার করা হয়। ব্রেনটন মাথায় ক্যামেরা লাগিয়ে হামলার ভিডিওচিত্র সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করছিল। হামলার আগে অনলাইনে পোস্ট করা ৭৩ পৃষ্ঠার এক ইশতেহারে সে হামলার কারণ বর্ণনা করে। সেখানে ব্রেনটন নিজেকে একজন সাধারণ শ্বেতাঙ্গ হিসেবে পরিচয় দেয়। মূলত শ্বেতাঙ্গদের ভূখণ্ড কখনোই অনুপ্রবেশকারীদের হবে না, এটা বুঝিয়ে দিতেই ওই হামলা চালানো হয় বলে ইশতেহারে উল্লেখ করা হয়। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ হামলাকে ‘দেশটির ইতিহাসে অন্যতম কালো দিন’ বলে অভিহিত করেন। ব্রেনটনকে অকল্যান্ড কারাগারে রাখা হয়েছে। বলা হয়ে থাকে, এটি নিউজিল্যান্ডের সবচেয়ে কঠোর নিয়মকানুনের কারাগার।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত