র‌্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

bcv24 ডেস্ক    ০৭:০৯ পিএম, ২০১৯-০৬-১৪    329


র‌্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। তিনে নিজেদের অবস্থান ধরে রেখেছে ব্রাজিল। পরিবর্তন হয়নি আর্জেন্টিনার অবস্থানেরও। এখনো শীর্ষ দশের বাইরে মেসিরা।

বিশ্বকাপ প্রাক বাছাইয়ে লাওসের বিপক্ষে ভিয়েনতিয়েনে ১-০ গোলের জয় ও ঢাকায় ফিরতি ম্যাচে গোলশূন্য ড্র। এক জয় ও এক ড্রয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৩। নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

বিশ্ব ফুটবলে শীর্ষস্থানটা ধরে রেখেছে বেলজিয়াম। দুই এবং তিনেও কোনো পরিবর্তন নেই। বিশ্বকাপজয়ী ফ্রান্সের পরেই আছে ব্রাজিল। বিশ্বকাপের সেমিফাইনাল খেলা ইংল্যান্ডও নিজেদের চতুর্থ অবস্থান ধরে রেখেছে। পরিবর্তন হয়নি আর্জেন্টিনারও, মেসিরা আছেন ১২তম অবস্থানে। তবে নেশনস কাপ জয় করে উন্নতি হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। দুই ধাপ এগিয়ে রোনালদোরা এখন পাঁচে। নতুন র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে আর্মেনিয়া, হাঙ্গেরি ও মালয়েশিয়ার। সর্বোচ্চ ৯ ধাপ এগিয়েছে তারা। সর্বোচ্চ ৯ ধাপ পিছিয়েছে গ্রিস।

এবার নজর দেওয়া যাক দক্ষিণ এশিয়ায়। ফুটবলের পিছিয়ে থাকা এই অঞ্চলে সবার শীর্ষে ভারত। প্রতিবেশী দেশটি ১০১ নম্বর আসনটি ধরে রেখেছে। ভারত ছাড়া সাফের বাকি ৬টি দেশ ১৫০ এর নিচের অঞ্চলে ঘোরাফেরা করছে। বিশ্বকাপ প্রাক বাছাইয়ে গুয়ামের বিপক্ষে ১-০ গোলের জয় ও ৫-১ গোলের হারে ভুটান (১৮৬) এখন বাংলাদেশের নিচে। এ ছাড়া মালদ্বীপ আছে ১৫১তম স্থানে। নেপালও আছে ১৬৫তম স্থানে।

প্রাক বাছাইপর্বে ম্যাকাওর বিপক্ষে অনুপস্থিতিজনিত কারণে পরের ধাপে চলে এসেছে শ্রীলঙ্কা। এক ধাপ এগিয়ে ২০১তম দল এখন দ্বীপরাষ্ট্রটি। ওদিকে সাফ অঞ্চলে সবার শেষে আছে এখন পাকিস্তান। পাঁচ ধাপ নেমে গিয়ে পাকিস্তান এখন ২০৫ নম্বরে। বিশ্বকাপ প্রাক বাছাইয়ে কম্বোডিয়ার বিপক্ষে দুইটি ম্যাচেই হেরেছে পাকিস্তান।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত