বাংলাদেশের রোমান সরাসরি অলিম্পিকে খেলবেন

bcv24 ডেস্ক    ০৭:১০ পিএম, ২০১৯-০৬-১৪    618


বাংলাদেশের রোমান সরাসরি অলিম্পিকে খেলবেন

তিনি বাংলাদেশের সেরা আর্চার। হল্যান্ডে হুন্দাই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বড় চমক দেখিয়েছেন রোমান সানা। কোরীয় প্রতিপক্ষকে হারিয়ে সেমিতে উঠেছেন। এই সাফল্য তাঁর ক্যারিয়ারে বিরাট এক সম্মান এনে দিচ্ছে। ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলতে পারবেন তিনি।

হল্যান্ডে হুন্দাই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বড়সড় চমক দেখালেন বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা। গতকাল ছেলেদের ব্যক্তিগত রিকার্ভে দক্ষিণ কোরিয়ার কিম উজিনকে ৬-৪ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন রোমান। সেমিফাইনালে ওঠা মানে আগামি বছর জুনে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার কোটা প্লেস পাওয়া। রোমানের এই অর্জন বাংলাদেশের গোটা ক্রীড়াঙ্গনের জন্যই দারুণ সুখবর। বাংলাদেশের কোনো আর্চার এই প্রথম সরাসরি অলিম্পিকে যাবেন নিজের যোগ্যতায়।

গত রাতে হল্যান্ড থেকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আর্চারি দলের সহকারী কোচ জিয়াউর রহমান, ‘হ্যাঁ, ইতিহাস গড়ে এই প্রথম রোমান অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা পেল।’ বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ বলেছেন, ‘এটি বাংলাদেশের আর্চারির জন্য অসাধারণ এক অর্জন। কিছুদিন ধরে বলে আসছিলাম, আমরা টোকিও অলিম্পিকের জন্য কোটা প্লেস অর্জন করতে চাই। সেটা আমরা পেরেছি, যা খুবই আনন্দের এবং গর্বেরও।’

এর আগে ২০১৬ রিও অলিম্পিকে সরাসরি খেলার ছাড়পত্র পান গলফার সিদ্দিকুর রহমান। ২০১২ লন্ডন অলিম্পিকে ওয়াইন্ড কার্ড নিয়ে খেলেছিলেন আর্চার ইমদাদুল হক মিলন। কোটা প্লেস পেয়ে খেলেছিলেন ২০১০ সালের যুব অলিম্পিকেও।

রোমান কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার আর্চার কিমকে হারিয়েছেন। ২০১১ সালের বিশ্বকাপে সোনা জেতা এই আর্চার র‌্যাঙ্কিং রাউন্ডে চতুর্থ ছিলেন। অন্যদিকে এই চ্যাম্পিয়নশিপে রোমান র‌্যাঙ্কিং রাউন্ডে ছিলেন ২০ তম। তবে পিছিয়ে থাকলেও দারুণ খেলে সেমিফাইনালে উঠে আসেন রোমান। যদিও গত রাতেই সেমিফাইনালে মালয়েশিয়ার খাইরুল আনোয়ারের কাছে ৭-৩ পয়েন্টে হেরে গেছেন। তাতে কী, মূল লক্ষ্যটা তো পূরণ হয়েছে। প্রতিযোগিতায় দুর্দান্ত খেলা রোমান তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া, প্রি-কোয়ার্টার ফাইনালে কোরিয়ার প্রতিযোগীর বিপক্ষে জেতেন ৬-৪ পয়েন্ট। কোয়ার্টারে ৬-২ পয়েন্টে হারান স্বাগতিক হল্যান্ডের প্রতিযোগীকে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত