শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫২ এএম
ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। ভারত-পাকিস্তানের লড়াই শুধু তাদের দেশে নয়, গোটা ক্রিকেট বিশ্বের অলিগলিতে ছড়ায় উত্তেজনা। আরও এবার বিশ্বকে কাঁপাতে মুখোমুখি চিরপ্রতিদ্ব›দ্বী দল দুটি। ম্যাচেস্টারের এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে সেরা ভারতকে পাওয়ার আশা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির।
রবিবার প্রতিবেশী দল দুটির লড়াই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের। যে লড়াইয়ে দুই বছর আগেই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হারের হিসাব মেটানোর ব্যাপারও থাকছে ভারতের। বিশ্বকাপের বড় মঞ্চে কোটি ক্রিকেট ভক্ত তাকিয়ে আছে ভারত-পাকিস্তানের বারুদে উত্তেজনার ম্যাচের দিকে। তাহলে দুই দলের খেলোয়াড়দের অবস্থাটা ভাবুন?
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা বৃষ্টিতে পণ্ড হওয়ার পর থেকে শুরু হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের আলোচনা। সংবাদ সম্মেলনে কোহলি চিরশত্রুদের বিপক্ষে লড়াইয়ে নিজেদের সেরা পারফরম্যান্স দেখতে পাচ্ছেন।
তিনি বলেছেন, ‘বছরের পর বছর ধরে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়ে আসছে। গোটা বিশ্বের জন্য এটা (ভারত-পাকিস্তান লড়াই) বিশাল বড় উপলক্ষ। আমি বড় এই ম্যাচের অংশ হতে পেরে গর্বিত। আশা করছি আমাদের সেরাটা নিয়েই হাজির হতে পারব।’
কিন্তু পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারত বড় ধাক্কা খেয়েছে শিখর ধাওয়ানের চোটে। আঙুলের চোটে লম্বা সময়ই মাঠের বাইরে থাকতে হবে এই ওপেনারকে। ধাওয়ানের অবস্থা সম্পর্কে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘শিখরের প্লাস্টার রাখতে হবে বেশ কিছুদিন। দেখা যাক এরপর কী হয়। আশা করছি প্রতিযোগিতাটির পরের অংশে কিংবা সেমিফাইনালে তাকে পাওয়া যাবে।’ ইন্ডিয়া টুডে
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত