শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৪৯ এএম
ছয়টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্ব›দ্বী ভারত ও পাকিস্তান। প্রত্যেকবার জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে ভারত। এবার জয়খরা কাটাতে চায় পাকিস্তান। তাদের অনুপ্রেরণা চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল জয়। ভারত বধের লক্ষ্যে রবিবার ম্যানচেস্টারে নামবে পাকিস্তান। এই ম্যাচের জন্য সরফরাজ আহমেদের দলকে পরামর্শ দিলেন সাবেক সিমার ও কোচ ওয়াকার ইউনুস।
ইউনুসের বিশ্বাস, ভারত আগে ব্যাটিং করলে দ্রুত তাদের উইকেট নিতে হবে। তাহলে সাফল্য পেতে পারে পাকিস্তান। আর আগে তারা ব্যাটিং করলে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করতে হবে মনে করেন তিনি। পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয়খরা কাটাতে আত্মবিশ্বাসী। লন্ডনের ওভালে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে তাদের ১৮০ রানে হারিয়েছিল সরফরাজ আহমেদের দল।
প্রথম চার ম্যাচে একটি জয় পাওয়া পাকিস্তানকে নিয়ে আশাবাদী ওয়াকার, ‘ভারতের বিপক্ষে ম্যাচের জন্য তারা তাদের সেরাটা দিবে আমি আশা করি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখিয়েছে তারা কতটা ভালো দল। এই বিশ্বকাপে এখন পর্যন্ত আমি দেখেছি, যদি দ্রুত উইকেট না নেওয়া যায় তাহলেই বিপদ। নতুন বল খুব গুরুত্বপূর্ণ এবং এই আসরে প্রথম ১০ ওভার খুব সতর্ক ওপেনাররা।’
সাবেক এই পেসার আরও বলেছেন, ‘তারা হয়তো ভারতকে পুরোপুরি চেপে ধরতে পারবে না, কিন্তু অনেক আকর্ষণীয় খেলবে। যদি শুরুতেই উইকেট না হারায় তাহলে কাজটা সহজ হবে। কারণ বল সুইং করে না এবং ব্যাটিংটাও সহজ হয়।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত