সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৮ এএম
চট্টগ্রামে ছিনতাই মামলার এক আসামি গ্রেফতার হওয়ার পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে আমবাগান রেলওয়ে জাদুঘর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে খুলশী থানার ওসি প্রণব চৌধুরীর ভাষ্য।
আহত মো. ইয়াসিনের (৩০) বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অন্তত ১৮টি মামলা আছে বলে জানান তিনি।
ওসি বলেন, গত ১১ জুন ভোরে ঢাকা থেকে চট্টগ্রামে আসা মহসিন উদ্দিন বাবু নামে এক বাসযাত্রীকে ছুরি দেখিয়ে ১৩ হাজার টাকা, মোবাইল ফোন ও একটি এলইডি টিভি ছিনতাই করে নিয়ে যায় কয়েকজন যুবক। ওই ঘটনায় খুলশী থানায় একটি মামলা করেন বাবু। এরপর ১২ জুন অভিযান চালিয়ে ওমর ফারুক ও বাবুল হোসেন নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। আদালতে তাদের দেওয়া জবানবন্দিতে ওই ছিনতাইকারী দলের নেতা হিসেবে ইয়াসিনের নাম আসে বলে জানান প্রণব। এরপর গত বৃহস্পতিবার রাতে শহরের ঢেবার পাড় এলাকা থেকে ইয়াসিনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ে জড়িত থাকার কথা ‘স্বীকার করে’ এবং রেলওয়ে জাদুঘর এলাকায় সহযোগীদের কাছে ছিনতাইয়ের মালামাল থাকার কথা জানায় বলে ওসির ভাষ্য।
তিনি বলেন, রাত ১টার দিকে ইয়াসিনকে নিয়ে পুলিশের একটি দল ওই মালামাল উদ্ধারে অভিযানে গেলে তার সহযোগীরা গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে ইয়াসিনের পায়ে গুলি লাগে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফরিদুল ইসলাম (১৮) নামে আরেকজনকে গ্রেফতার করে এবং ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে বলে জানান ওসি। আহত ইয়াসিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত