সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫০ এএম
শেরপুরের নকলা উপজেলায় জমির বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগে নকলা থানার এসআই ওমর ফারুককে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া এ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম গত বৃহস্পতিবার রাতে প্রত্যাহারের এ আদেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, এসআই ওমর ফারুককে প্রত্যাহার করে শেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কামিটি গঠন এবং সময়মত ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হওয়ার অভিযোগে নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজকে কারণ দর্শাণোর নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি। গত ১০ মে সকালে কলা পৌর শহরের কায়দা এলাকায় স্থানীয় গোরস্থান সংলগ্ন এলাকায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে টেনে-হেঁচড়ে জমির পাশের একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে হাত বেঁধে এবং অন্য গাছের সঙ্গে তার দুই পা বেঁধে মারধর করা হয়। ওই পরে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ওই ঘটনায় গত ৩ জুন শেরপুরের আমলি আদালতে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামি করে একটি নালিশী মামলা করেন ওই নারীর স্বামী। বুধবার রাতে মামলার আসামি এক নারীকে ওই এলাকা থেকে আটক করা হয়ে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
মামলায় অভিযোগ করা হয়, নকলা পৌর শহরের উপকণ্ঠে কায়দা গ্রামের এক খণ্ড জমি নিয়ে তার সহোদর বড়ভাই আবু সালেহ (৫২), নেছার উদ্দিন (৪৮) ও সলিম উল্লাহর (৪৪) বিরোধ ও দেওয়ানী মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে ওই অন্তঃসত্ত্বা নারীকে মারধর এবং এর ফলে রক্তক্ষরণে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় বলেও মামলায় অভিযোগ করা হয়। বিচারক শরীফুল ইসলাম খান ঘটনা তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জামালপুরের পিবিআইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এদিকে ঘটনার পর নাকলা থানা পুলিশের এসআই ওমর ফারুক নারী কনস্টেবলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তার স্ত্রীকে উদ্ধারের পরও এর ঘটনার কোনো প্রতিকার তারা পাননি বলে মামলার বাদী নির্যাতিতা গৃহবধূর স্বামী সংবাদিকদের কাছে অভিযোগ করেন।
গত বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূঁইয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুন না কেন, ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন পুলিশ কর্মকর্তা যদি দায়িত্ব পালনে অবহেলা, উদাসীনতা ও গাফিলতি করে থাকেন তবে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এ সময় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ও সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত