এবার নরসিংদীতে কলেজছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

bcv24 ডেস্ক    ০৭:৩৬ পিএম, ২০১৯-০৬-১৪    274

এবার নরসিংদীতে কলেজছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টার রেশ কাটতে না কাটতেই এবার নরসিংদীতে এক কলেজছাত্রীকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নরসিংদীর উদয়ন কলেজ থেকে গত বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ফুলন রানী বর্মণকে (২২) গুরুতর অবস্থায় গত বৃহস্পতিবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের ২০ ভাগ পুড়ে গেছে। ফুলন রানী বর্মণ নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লার যুগেন্দ্র চন্দ্র বর্মণের মেয়ে। গত বছর উচ্চমাধ্যমিক পাস করলেও তিনি পরে আর কোথাও ভর্তি হননি। 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, রাত সাড়ে ৮টার দিকে ফুলন তাঁর মামার সঙ্গে দোকানে কেক আনতে যান। মামা কেক কিনে দিয়ে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়ির আঙিনায় পৌঁছলে দুই দুর্বৃত্ত ফুলনের হাত-মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে কেরোসিন ঢেলে তাঁর শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফুলনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার মিরাজ উদ্দিন, ওসি সৈয়দুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সজিব রায় (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রায়পুরা উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটক সজিব রায় উপজেলার শ্রীরামপুর এলাকার লনী গোপাল রায়ের ছেলে। 

রায়পরা থানার ওসি (তদন্ত) মোজাফফর হোসেন বলেন, অভিযুক্ত সজিব রায়কে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘানের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, প্রত্যক্ষদর্শী তপন মল্লিক বলেন, রাতে হঠাৎ করেই চিৎকার শুনতে পাই। ঘর থেকে বের হয়ে দেখি, একটা মেয়ের শরীরে আগুন জ্বলছে। আগুন জ¦লছে আর সে ঘুরছে। পাশের মহিলারা একটি ভেজা চট নিয়ে তাঁর শরীরে চাপা দিয়ে আগুন নেভায়। আরেক প্রত্যক্ষদর্শী সঞ্জিত বর্মণ বলেন, আগুন লাগানোর পর ফুলন চিৎকার করছিল। ওই সময় তাঁর মাথার চুল পুড়ে যায়। শরীরের পেছনের দিকে বেশি পুড়েছে। আগুন নিভিয়ে তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানকার চিকিৎসকরা তাঁকে ঢাকায় পাঠান। শরীরের ২০ শতাংশ পুড়েছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত