সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪৮ এএম
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামে আমেনা বেগম (৫৫) নামে এক বিধবা নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার আমেনা ওই গ্রামের মৃত আবদুর রাজ্জাকের স্ত্রী।
নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, আমেনার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় ১০/১২ বছর আগে তার স্বামী মারা যান। এরপর থেকে ওই বিধবা নারী বাড়িতে একাই বসবাস করে আসছিলেন। আর ছেলে রংপুরে রোড কনস্ট্রাকশনে কর্মরত এবং মেয়ে বিলজোয়ানী গ্রামে বিয়ে দিয়েছেন। সম্প্রতি তিনি বসতঘর নির্মাণের কাজ শুরু করেছেন। এ অবস্থায় তিনি পাটকাঠির বেড়া দেওয়া ঘরে রাত্রীযাপন করেন। গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তিনি ওই ঘরে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার ঘরের বেড়া ভাঙা অবস্থায় দেখতে পেয়ে কাছে যান এবং মৃত অবস্থায় তাকে খাটের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই বিধবা নারীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, নিহত নারীর গলায় সাদা শাড়ি পেঁচানো অবস্থায় ছিল এবং হালকা দাগ রয়েছে। ওসি বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছে। তবে কি কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা অনুসন্ধান করে উদঘাটন করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সৎ ভাইয়ের হাতে ছোট ভাই খুন: জমি সংক্রান্ত বিরোধের জেরে নাটোরের সিংড়া উপজেলার পুটিমারি গ্রামে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই হেদায়েত হোসেন (১০) খুন হয়েছে। শুক্রবার সকালে বড় ভাই ইসহাক আলী সুবলের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন হেদায়েত। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হেদায়েত ওই গ্রামের আবদুল কাদের ওরফে কান্দুর ছেলে। সে পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকালে হেদায়েত নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলো। এ সময় তার সৎ বড় ভাই এসাহাক আলী সুবল জমিজমা সংক্রান্ত বিষয়ের জেরে তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত