সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪৯ এএম
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে নুরুল ইসলাম (৩০), মাসুদ (২৫), মাহমুদুল হক (২৫), মমিনুল ইসলাম (২৫), সাইদুল (২৬), রাসেল (১৮), সাদ্দাম (২৫), রফিকুল (৭১), জয়নাল (৩৬), বিল্লাল (১৮), আবদুল আজিজ (৪৪), ইউসুফ (১৬), সাজিদুল (২০), আল মামুন (১৭), আরিফুল (১৬), রিয়াদ (১৫), নাইম (১৭), ইমাম আলি (১৮), রাজ (২০), দেলোয়ার (৫০), সামিউল (২১), ইমন (৩২), রফিকুল (৪৫) নাম জানা গেছে। আহতরা সবাই নির্মাণ শ্রমিক ও রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিলমারি থানার বাসিন্দা।
নির্মাণ শ্রমিকদের ফোরম্যান শরীফ মিয়া জানান, গত বৃহস্পতিবার রংপুর থেকে ৫৬ জন শ্রমিক নিয়ে সোনার বাংলা পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শুক্রবার সকালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ২৮ জন শ্রমিক আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। এরমধ্যে গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য মমিনুল হক ও রাসেল নামে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত