শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৪ এএম
কয়েক দিন আগে মুক্তি পাওয়া সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’-এ তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছেন সোনালি কুলকার্নি। বয়সে সালমানের চেয়ে এক দশকের ছোট সোনালি। সেটা উল্লেখ করে অনেকে নির্মাতাদের তিরস্কার করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের অভিযোগ, নারী অভিনেতাদের ঠিকঠাক নির্বাচন করছেন না নির্মাতারা। নিজেদের বয়স অনুযায়ী রোল পাচ্ছেন না।
স¤প্রতি হিন্দুস্তান টাইমস ক্যাফেতে একান্ত আলাপচারিতায় অংশ নেন ‘দিল চাহতা হ্যায়’ অভিনেত্রী। সেখানে এ প্রসঙ্গে জিজ্ঞাসার জবাবে সোনালি বলেন, “নিজের পছন্দের চরিত্রে অভিনয় করেছি। আমার পছন্দ নিয়ে গর্বভরে দাঁড়িয়ে কথা বলতে পারি আমি, তা যা-ই করি। দর্শক ও সমালোচকের ভাবনা আমাকে স্পর্শ করে। কিন্তু ২০০০ সালে আমি ‘মিশন কাশ্মীর’ ছবিতে হৃতিক রোশনের দত্তক-মা হয়েছিলাম (হেসে)। মানুষের অবশ্যই কথা বলার অধিকার আছে। কিন্তু সব সময় তা সমালোচনা হতে হবে, এমন নয়।”
সোনালি আরো বলেন, ‘মানুষ বলে, বাণিজ্যিক হিন্দি সিনেমার চেয়েও আঞ্চলিক সিনেমা বৈচিত্র্য দিয়েছে আমাকে। এর সঙ্গে একমত। কিন্তু আমি বলতে পারি না, আমাকে এই ধরনের হিন্দি সিনেমা দাও বা এটা-সেটা। যেসব কাজ পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ।’
সালমান খানের সঙ্গে কাজ প্রসঙ্গে সোনালি কুলকার্নি বলেন, ‘আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ চারপাশে সব সময় ভেসে বেড়ায়, উনি এমন তারকা, এমনভাবে কাজ করেন, সময়মতো সেটে আসেন, সংলাপ এভাবে বলেন ইত্যাদি। তিনি সত্যিই অসাধারণ। সত্য কথা হলো, তিনি এগিয়ে আসেন, উন্নতির জন্য পরামর্শ দেন। সেটে তাঁর এসব সত্যিই ভালো লেগেছে। আমি কখনোই তাঁকে সুপারস্টারের বোঝা বয়ে বেড়াতে দেখিনি।’
গত ৫ জুন মুক্তি পায় ‘ভারত’। সালমান খান আর আবেদনময়ী ক্যাটরিনার রসায়ন এবারও ভক্তের হৃদয় জয় করে নেয়। আর শুরুর দিনগুলোতে তার প্রভাব পড়ে বক্স অফিসে। মুক্তির মাত্র চার দিনেই ভারতের বক্স অফিসে ‘ভারত’ অতিক্রম করে ১০০ কোটির মাইলফলক। পাঁচ দিনে ছোঁয় ১৫০ কোটির মাইলফলক। আট দিনে সংগ্রহ দাঁড়িয়েছে ১৭৪ কোটির বেশি। সূত্র : ডিএনএ
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত