শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০৯ এএম
ঢাকার প্রথম সারির হলগুলোর মধ্যে অন্যতম বলাকা সিনে ওয়ার্ল্ড। ঢাকা ইউনিভার্সিটি, ইডেন মহিলা কলেজ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ দেশের প্রথম সারির বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে সিনেমা হলটির চারদিকে। তবে সেখানে চালানো হয় না শাকিব খান অভিনীত কোনো চলচ্চিত্র।
গত দুই বছর আগে বলাকায় মুক্তি পায় শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নবাব’। ২০১৭ সালের জুন মাসে ছবিটি মুক্তি পায়। এর আগে ২০১৬ সালে জুলাইয়ে মুক্তি পায় শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শিকারী’। নতুন খবর হলো, দুই বছর পর বলাকায় মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দেশি চলচ্চিত্র ‘নোলক’।
ছবির প্রযোজক সাকিব সনেট বলেন, “দেশের প্রথম সারির হলগুলোর মধ্যে অন্যতম ‘বলাকা’। এ ছাড়া এই হলে আধুনিক সুযোগ-সুবিধা ও ভালো পরিবেশের জন্য অনেক গ্রহণযোগ্যতা রয়েছে। গতকাল থেকে বলাকা সিনেমা হলে ‘নোলক’ ছবিটি প্রদর্শিত হচ্ছে। বলাকা সিনেমা হলে আমরা পুরো টিম যাব। আশা করি, দর্শক সিনেমা হলে গিয়ে ‘নোলক’ ছবিটি দেখবেন।
নায়িকা ববি বলেন, “দর্শকদের কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। এজন্য দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা, যাঁরা এখনো ‘নোলক’ ছবিটি দেখেননি, তাঁরা প্লিজ হলে গিয়ে ছবিটি দেখেন। আশা করি, ছবিটি আপনাদের ভালো লাগবে। আর আপনারা বাংলা চলচ্চিত্রের সঙ্গেই থাকুন।”
ঈদুল ফিতরে সারা দেশের ৭৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘নোলক’। এরইমধ্যে ছবিটি দর্শকদের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যতই দিন যাচ্ছে, ততই যেন ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ছে। এ ছবিতে নায়িকা ববির অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে। এই ছবি দেখার পর অনেকেই বলছেন, নায়িকা ববির ক্যারিয়ারে শ্রেষ্ঠ ছবি হবে ‘নোলক’।
এ ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। ছবিটি প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। এই ছবিতে শাকিব খান ও ববি হক ছাড়া আরো অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানি, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্তসহ অনেকেই।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত