শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০৯ এএম
বলিউড ভাইজান সালমান খান। ঈদ উল ফিতর মানেই যেনো সালমান খানের ছবি। হবেই না কেনো? সারা বছর ভাইজান ভক্তরা মুখিয়ে থাকেন ঈদে ভাইজানের ছবি দেখার জন্য। প্রতি বছর সালমান খান ঈদে ব্লকবস্টার হিট ছবি উপহার দেন। চলতি বছর ঈদেও তিনি ভক্তদের উপহার দিয়েছেন ‘ভারত’। ক্যাটরিনার সাথে জুটি বেঁধে অভিনয় করা ছবিটি এরইমধ্যে ছাড়িয়েছে ২শ’ কোটির ঘর।
ভাইজান এবার প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী ঈদের জন্য।আগামী ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সালমান খানের নতুন ছবি ‘ইনশাআল্লাহ’। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ছবিটিতে সালমানের সঙ্গে আছেন আলিয়া ভাট।
বিপত্তি ছিলো অন্যদিকে। একই ঈদে মুক্তির ঘোষণা দেয়া হয়েছিল বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ ছবিটিও। ছবির পরিচালক ও প্রযোজক রোহিত শেঠী জানিয়েছিলেন এটি। বিপত্তি কাটালেন সালমান নিজেই। রোহিত শেঠীকে অনুরোধ করলেন ওই ঈদে ‘সূর্যবংশী’ মুক্তি না দিয়ে মুক্তির তারিখ এগিয়ে আনতে। রোহিত শেঠীও রাখালেন সালমান খানের অনুরোধ। সালমানের প্রতি দেখালেন তার ভালোবাসা। এগিয়ে আনলেন ‘সূর্যবংশী’ মুক্তির তারিখ।
পরিবর্তিত তারিখ অনুযায়ী ২০২০ সালের মার্চের ২৭ তারিখ মুক্তি দেয়া হবে ‘সূর্যবংশী’। ছবি মুক্তি এগিয়ে আনার জন্য সালমান খান এক টুইটবার্তায় রোহিম শেঠীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার সাথে একটি দ্বৈত ছবি প্রকাশ করে লেখেন, আমি তাকে সবসময় আমার ছোট ভাই হিসেবে দেখে এসেছি এবং সে সেটা প্রমাণ করে দিলো।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত