বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা: এলজিআরডি মন্ত্রী

bcv24 ডেস্ক    ০৯:৩৭ পিএম, ২০১৯-০৪-১২    386

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো বাংলাদেশকে হংকং, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের মতো উন্নত রাষ্ট্রে পরিণত করবার। মাগো সারাদিন কিছুই খায় নাই, আল্লাহর রস্তে একটা ভাত দেন। এমন আর্তনাদ কেউ যেন না করে। বাংলাদেশ ভিক্ষুকের জাতি আর ব্যক্তি হবে নির্যাতিত এমনটাও না হয়। সেই ধারাকে অব্যহত রাখতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে চলেছি। 

এ সময় তিনি আরো বলেন, বর্তমান দেশের ২৬ হাজার প্রাথমিক শিক্ষক নূন্যতম ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন গ্রহণ করছেন। যারা একসময় মাত্র ৫’শ টাকার ভাতা পেতেন, যা শেখ হাসিনার সরকার তাদেরকে জাতীয়করণের মাধ্যমে শিক্ষক হিসেবে মর্যাদা দিয়েছেন। 

পুলিশ সদস্যরা একসময় ১৫’শ টাকার বেতনে চাকুরী করতেন, বর্তমানে নূন্যতম ২০ হাজার টাকা বেতন গ্রহণ করে থাকেন। বর্তমান সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্যে এ দেশের কোন সাধারণ নাগরিকও অভাব অনুভব করবে না। বর্তমান বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নের শীর্ষে পৌঁছেছে। যা বর্তমানে ২২ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে এ সরকার। শুক্রবার (১২ মার্চ) দুপুরে যশোরের মনিরামপুরে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধনী ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরীফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলাহাজ্ব কাজী মাহমুদুল হাসান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন শিকদার। মনিরামপুর পৌরসভাকে ‘খ’ শ্রেণী থেকে ‘ক’ শ্রেণীতে উন্নতি করার ঘোষনা দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী তাজুল ইসলাম আরো বলেন, মনিরামপুর বাসীর দাবী দাওয়া জানানো লাগবে না। মনিরামপুর-লাগসাম একই ভাবে উন্নয়নের মডেলে মোড়ানো হবে। একসময় বিএনপি সরকার এদেশে কানসাটের জন্ম দিয়েছেন। সারের জন্য দাবী নিয়ে রাস্তায় নামাতে ১৭জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। 

সাবেক অর্থ মন্ত্রী এস এম কিবরিয়া, আইভি রহমানসহ অসংখ্য জাতীয় নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। খাদ্যের জন্য হা-হা-কার করেছে জনগণ। বর্তমান মানুষের খাদ্যের অভাব নেই। 

বিএনপি সরকারের অর্থ মন্ত্রী সাইফুর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি জনগণের উদ্দেশ্যে বলেছিলেন দেশে অভাব না থাকলে বৈদেশিক সাহার্যো মিলবে না। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্ষুধা দারিদ্র বিমোচনের জন্য সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, যা বর্তমানে সরকার সে লক্ষে পৌঁছুয়ে গেছেন। অচিরেই এদেশকে হংকং এবং সিঙ্গাপুরের আদলে সাজানো হবে। 

৭১’এ যারা বঙ্গবন্ধু এবং তার স্বপরিবারকে হত্যা করেছিলো তারা চিরদিনি জাতির কাছে ঘৃনিত থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো এ দেশকে সোনার বাংলা তৈরী করা। আজ তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। 

সিলেটের মাজারে বিএনপি ক্ষমতায় এসে জনগণকে কিছু না দিতে পারলেও এদেশে তারা বোমা বাজিতে জনগণকে আতঙ্কিত করেছে। সিলেটের মাজারে বোমা মেরে মানুষকে হত্যা করেছে। এদেশের জনগণ আর সেই বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। এক শ্রেণীর ব্যক্তিরা এখনো ষড়যন্ত্র করে চলেছে সে দিকে সকলকে সজাগ থাকতে হবে। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত