শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০৯ এএম
ঢালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস কলকাতায় ‘শর্টকাট’ নামে একটি ছবিতে অভিনয় করেন। এরইমধ্যে এ ছবির কাজ শেষ হয়েছে। বর্তমানে এ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সুবীর মন্ডলের পরিচালনায় এ ছবিতে কাজ করার পর আবারো কলকাতার নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। এজন্য গতকাল সকালের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন অপু বিশ্বাস।
বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি জানান, ছবিটি নিয়ে চুড়ান্ত আলোচনা হবে কলকাতায়। সব ঠিক থাকলে নতুন আরেকটি ছবিতে আমি কাজ করতে যাচ্ছি। তবে এ বিষয়ে এখনই কিছু জানাতে চাই না। এদিকে ‘শর্টকাট’ ছবিতে আরো অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, রেবেকা, গৌতম সাহাসহ অনেকে। নতুন এ ছবিতে কাজের জন্য বাংলাদেশের অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা অপু বিশ্বাসের সাথে রওনা করেন। যাবার আগে একসাথে বিমানবন্দরে ছবিও তুলেছেন তারা। আগামি ১৭ই জুন অপু বিশ্বাস কলকাতা থেকে ঢাকায় ফিরবেন বলে জানা যায়। এদিকে অপু বিশ্বাস নির্মাতা দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শুশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামেও একটি ছবির কাজ করছেন। এ ছবিতে অপুর বিপরীতে প্রথমবার দর্শকরা বাপ্পি চৌধুরীকে দেখতে পাবেন। বর্তমানে এ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা যায়।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত