সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৫:৪৯ এএম
ওমান সাগরে গত বৃহস্পতিবার দু’টি জ্বালানি তেলের ট্যাংকারে রহস্যজনক হামলার জন্য ইরানকে দুষছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের ওই দাবি নাকচ করে দিয়েছেন হামলার শিকার একটি তেল ট্যাংকারের জাপানি মালিক ইউতাকা কাতাদা। খবর সিএনবিসির।
তিনি বলেছেন, সাগর থেকে পাতানো মাইনের মাধ্যমে নয় বরং আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে তার জাহাজে হামলা চালানো হয়েছে। টোকিওতে গত শুক্রবার কোকুকা সাঙ্গিও কোম্পানির প্রেসিডেন্ট কাতাদা এক সংবাদ সম্মেলনে হামলার শিকার ট্যাংকারের হামলার স্থানের ছবি দেখিয়ে বলেন, আমরা তেল ট্যাংকারটির ওপর দিয়ে কোনো কিছু উড়ে যাওয়ার সংকেত পেয়েছি।
তিনি আরও বলেন, জাহাজের পাশে লাগিয়ে দেয়া কোনো টাইম বোমা বা মাইনের মাধ্যমে এ হামলা চালানো হয়নি।
কাতাদা বলেন, আকাশ থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র তার জাহাজে আঘাত হেনেছে। হামলার শিকার তেল ট্যাংকারের জাপানি মালিক ছবি দেখিয়ে আরো বলেন, জাহাজের অনেক উপরের দিকে হামলা হয়েছে। গানবোট থেকে পাতানো মাইন বা টর্পেডোর মাধ্যমে এ হামলা হতে পারে না।
তিনি বলেন, তার তেল ট্যাংকারের নাবিকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন আকাশে থেকে কোনো কিছু ওই ট্যাংকারে প্রথমবার আঘাত হানার পর জাহাজের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাদের উপস্থিতিতেই আকাশ থেকে দ্বিতীয়বার জাহাজে আঘাত হানা হয়। ওমান সাগরের হামলার শিকার তেল ট্যাংকারের মালিক এমন সময় এসব তথ্য জানালেন যখন ওই হামলার জন্য ইরানকে দায়ী করে আমেরিকা উদ্ভট তথ্যপ্রমাণ তুলে ধরেছে। ওয়াশিংটন একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, হামলার শিকার তেল ট্যাংকার থেকে একটি অবিস্ফোরিত মাইন সরিয়ে নিয়েছে ইরানি নৌসেনারা।
যুক্তরাষ্ট্রের এ দাবি যুক্তরাজ্য মেনে নিলেও মার্কিন ইউরোপীয় মিত্র জার্মানি বলেছে, ওয়াশিংটনের কথিত এ প্রমাণ ইরানকে দায়ী করার জন্য যথেষ্ট নয়। রাশিয়াও বলেছে, ওই হামলার জন্য তড়িঘড়ি করে কাউকে দায়ী করা ঠিক হবে না।
এ ছাড়া, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ইরান সফরের একই সময়ে এ হামলাকে তেহরান রহস্যজনক বলে উল্লেখ করেছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত