বাজেট জনবান্ধব, ইতিবাচক: ওবায়দুল কাদের

bcv24 ডেস্ক    ০৮:৫১ পিএম, ২০১৯-০৬-১৫    205


বাজেট জনবান্ধব, ইতিবাচক: ওবায়দুল কাদের

বাজেট বাস্তবায়নে সব সময়ই চ্যালেঞ্জ থাকে উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই চ্যালেঞ্জ অতিক্রম করেই প্রতিবছর বাজেট বাস্তবায়ন করা হয়, এবারও করা হবে। 

তিনি দাবি করেন, প্রস্তাবিত বাজেট বাংলাদেশের সকল শ্রেণি ও পেশার জনগণের স্বপ্ন পূরণে বাস্তবসম্মত ভারসাম্যমূলক। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রতিফলনও এবারের বাজেটে ঘটেছে বলে মনে করেন তিনি। কাদের বলেন, বাজেট জনবান্ধব ইতিবাচক । এখানে হতাশার কিছু নেই। সরকার ঘোষিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট নিয়ে শনিবার আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বাজেট বাস্তবায়নে সব সময়ই একটা চ্যালেঞ্জ থাকে। তবে এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। চ্যালেঞ্জ অতিক্রম করেই প্রতিবছর আমরা বাজেট বাস্তবায়ন করছি, এবারও বাস্তবায়ন করবো। 

বাজেট নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ১০ বছর ধরে বিএনপি প্রত্যেকটি বাজেটেরই একই ধরনের সমালোচনা ও মনোভাব প্রকাশ করেছে। কিন্তু প্রত্যেক বছরই সরকার বাজেট বাস্তবায়ন করে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করে আসছে। এবারও বিএনপি বাজেট নিয়ে একই ধরনের নেতিবাচক রাজনৈতিক মনোবৃত্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বাজেট নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে শপথ নেননি। আবার উপ-নির্বাচনে দলীয় প্রার্থী দিয়েছেন। এটা তাদের নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ। 

ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনৈতিক মনোভাব থেকেই বিএনপি বাজেট নিয়ে মিথ্যাচার করে চলেছে। দেশবাসী ভুলে যায়নি গত ১০টি বাজেট ঘোষণার পর বাজেট বাস্তবায়ন হবে না, এ রকম নানা ধরনের মন্তব্য করেছে। অতীতেও করেছে, এখনো করছে। আসলে বিএনপি ৫০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে, শেখ হাসিনার সরকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট দিয়েছে; এই বিশাল বাজেটের ব্যাপ্তি অনুধাবন করা বিএনপির পক্ষে সম্ভব নয়। বিরোধী দল বিএনপি প্রত্যেকটি বাজেটেই এই মনোভাব প্রকাশ করেছে। কিন্তু সরকার বাজেট বাস্তবায়ন করে উন্নয়নের নানা সোপান অতিক্রম করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। দেশকে উন্নত দেশের পথে এগিয়ে নিয়ে এসেছে। 

এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, এই বাজেটে কোথাও নেতিবাচক কিছু নেই। এটি জনবান্ধব ইতিবাচক বাজেট। এখানে হতাশার কিছু নেই। দেশের জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে এই বাজেট অনন্য সাফল্যের দলিল। এই বাজেট নেতিবাচক কিছু তারা দেখে, যারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার সব কিছুই নেতিবাচকভাবে দেখে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি নেতিবাচক মনোভাব দেখাতে হবে, এজন্যই বাজেট নিয়ে নেতিবাচক বলতে হবে, এমন মনোবৃত্তি তাদের। নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিলিয়ে যারা এই বাজেটের বিরুদ্ধে অপপ্রচার করছে, তাদের বুঝতে হবে এই বাজেট এক বছরের জন্য, সরকারের পাঁচ বছরের জন্য এই বাজেট প্রণীত হয়নি। নির্বাচনী ইশতেহার পাঁচ বছরের কর্মসূচি এটা বুঝতে হবে। 

বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এই বাজেট দেশের জনগণের স্বপ্নপূরণের ভারসাম্যপূর্ণ বাজেট। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ মনে করে এই বাজেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহায়ক হবে। আর্থ-সামাজিক নিরাপত্তা ও প্রবৃদ্ধি সুদৃঢ় করবে। এবারের বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্রের মর্যাদা লাভ করবে এবং ক্রমান্বয়ে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। 

কাদের বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ভিত্তিমূলকে আরও সুদৃঢ় ও গতিশীল করণে নব-উদ্যোম সৃষ্টিকারী বাজেট। যুগান্তকারী পদক্ষেপের সমাহারে পরিপুষ্ট এই বাজেট। আওয়ামী লীগের ইশতেহারের সঙ্গে সঙ্গতি রেখে সাফল্যরে সম্ভাবনাময় বাজেট এটা। নব উদ্যম, নব উদ্যোগের এবারকার বাজেট। দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার বাজেট এটা। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এক বছরের জন্য নয়। এর বিস্তৃতি ভিশন ২০২১, ২০৪১, ২১০০ সাল ও ডেল্টা প্ল্যানের ইশতেহার। নির্বাচনী ইশতেহার সঙ্গে মিলিয়ে যারা আজকে বাজেট সম্পর্কে অপপ্রচার করছে, আমাদের বুঝতে হবে এই বাজেট এক বছরের জন্য। সরকারের পাঁচ বছরের জন্য বাজেট প্রণীত হয়নি। 

বাজেটের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই বাজেট জনবিরোধী, এতে ধনী-দরিদ্র্যের বৈষম্য বাড়বে। ওবায়দুল কাদের বলেন, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে জনগণের কল্যাণে কোনো প্রস্তাব থাকলে তা সুনির্দিষ্টভাবে সংসদে উপস্থাপন করুন। যুক্তিসঙ্গত প্রস্তাব গ্রহণের মতো উদারতা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকারের রয়েছে। প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে যে কোনো প্রস্তাব সংসদে দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যুক্তিসঙ্গত হলে তা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি প্রমুখ।


রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত