সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫০ এএম
চট্টগ্রামে ৩৭৫ শয্যার ইমপেরিয়াল হাসপাতাল উদ্বোধন করেছেন ভারতের খ্যাতনামা চিকিৎসক দেবী প্রসাদ শেঠী। নারায়ণা হেলথের চেয়ারম্যান ডা. শেঠী গতকাল শনিবার সকালে পাহাড়তলীতে নব প্রতিষ্ঠিত হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভারতের নারায়ণা হেলথ এবং ইমপেরিয়াল যৌথভাবে এই হাসপাতালের কার্ডিয়াক সেন্টারটি পরিচালনা করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রায় সাত একর জমির উপর পাঁচটি ভবন নিয়ে প্রতিষ্ঠিত ইমপেরিয়াল হসপিটালের মোট আয়তন ছয় লাখ ৬০ হাজার বর্গফুট।
প্রধান অতিথির বক্তব্যে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সের প্রতিষ্ঠাতা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী প্রসাদ শেঠী বলেন, এই হাসপাতালে আন্তর্জাতিক মানের পরিকল্পিত স্বাস্থ্যসেবা চালু হয়েছে। এটি বাংলাদেশে সঠিক ও উন্নত স্বাস্থ্যসেবার নতুন সংযোজন। ভালো চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে যাওয়া বাংলাদেশি মানুষের সংখ্যা প্রতিবছর বাড়ছে। এই হাসপাতাল প্রতিষ্ঠার ফলে এ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে। বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিকমানের পরিকল্পিত স্বাস্থ্যসেবা চালু হয়েছে বলে মন্তব্য করেছেন খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠী। গতকাল শনিবার সকালে নগরের পাহাড়তলী চক্ষু হাসপাতালের পাশে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইম্পেরিয়াল হাসপাতালের উদ্বোধনকালে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এই হাসপাতাল প্রতিষ্ঠার ফলে দেশের রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন।
তিনি বলেন, এ হাসপাতালে এক ছাদের নিচে সব ধরণের চিকিৎসাসেবা মিলবে। হৃদরোগ বিভাগের চিকিৎসা ভারতের নারায়ণা হেলথ ও ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ বিভাগের নামকরণ করা হয়েছে ইম্পেরিয়াল-নারায়ণা কার্ডিয়াক বিভাগ। সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাঁর বক্তব্যে এদেশের জনগণ ও রোগীদের পক্ষ থেকে ডা. দেবী শেঠীকে ইম্পেরিয়াল হাসপাতালের সঙ্গে যুক্ত হওয়ায় ধন্যবাদ জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সাত একর জমির ওপর ৫টি ভবন নিয়ে ৬ লাখ ৬০ হাজার বর্গফুট জায়গায় এ দৃষ্টিনন্দন হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। চিকিৎসাসেবায় কর্তৃপক্ষ যুগান্তকারী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।
অনুষ্ঠানের সভাপতি এম এ মালেক বলেন, আমরা এখানে সর্বোচ্চ সেবা দিতে চাই। শুধু মুনাফা অর্জন নয়, চট্টগ্রাম সহ দেশের স্বাস্থ্যখাতের অভাব ঘুচাতেই এই উদ্যোগ। ডা. দেবী শেঠী হাসপাতাল পরিদর্শন করে অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতি দেখে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে জানানো হয়, সংক্রমণ নিয়ন্ত্রণ, রোগী নিরাপাত্তা এবং কর্মী নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এখানে ১০ শতাংশ অস্বচ্ছল রোগিদের নিয়মিত সেবা দেওয়া হবে। হাসপাতালের বহির্বিভাগে ৬২ জন কনসালটেন্ট নিয়মিত সেবা দেবেন। এতে থাকছে ৫৮টি ক্রিটিকাল কেয়ার বেড, ৪৪ শয্যার নিওনেটাল ইউনিট এবং আট শয্যার পেডিয়াট্রিক আইসিইউ। সার্বক্ষণিক ইমার্জেন্সি ও কার্ডিয়াক, ট্রান্সপ্ল্যান্ট, নিউরো, অর্থপেডিক ও গাইনি অবস সম্বলিত ১৪টি মডিউলার অপারেশন থিয়েটার আছে এ হাসপাতালে। বেসরকারি এই হাসপাতালে আছে ৮৮টি সিঙ্গেল কেবিন ও ৭৬টি ডাবল কেবিন। রোগীর স্বজনদের জন্য হাসপাতাল প্রাঙ্গণে অন্য একটি ভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিশেষায়িত ব্লাড ব্যাংক, ফিজিক্যাল মেডিসিন, ডায়ালাইসিস, ডায়াগনস্টিক, থেরাপি, বায়ো-কেমিক্যাল এবং প্যাথলজিক্যাল টেস্টের জন্য আছে ২৩টি ল্যাব। লাইফ সাপোর্টভিত্তিক অ্যাম্বুলেন্স এবং মুমূর্ষু রোগীকে হেলিকপ্টারের মাধ্যমে স্থানান্তরের জন্য হেলিপ্যাডও আছে হাসপাতালটিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্থাপত্য সংস্থার নকশানুযায়ী নির্মিত হাসপাতালটি অগ্নিঝুঁকিমুক্ত ও প্রাকৃতিক দুর্যোগের আঘাত সহনশীল সরঞ্জাম দিয়ে নির্মিত। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভাপতিত্ব করেন আজাদী সম্পাদক এম এ মালেক। সূচনা বক্তব্য রাখেন হাসপাতালের কমিশনিং কনসালটেন্ট অ্যাড লি হ্যানসন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন হাসপাতালের এমডি আমজাদুল ফেরদৌস চৌধুরী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত